1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

গাজীপুর-৬ আসনের গাছা থানা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মতবিনিময় সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে

Reporter Name
  • প্রকাশের সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৯৬ বার দেখা হয়েছে

বিএনপি শৃঙ্খলার দল, লুটেরাদের কোনো জায়গা নেই, পরবর্তী আমার স্থান পাপ্পু সরকারের হাসান উদ্দিন সরকার

সামছুদ্দিন জুয়েল :-

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গাজীপুর-৬ আসনের গাছা থানা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মতবিনিময় সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০১ নভেম্বর) বিকেলে জাপান সিটি সেন্টারে বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন, গাছা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক খান
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গাছা থানা বিএনপির নেতা ইসুব আলী সরকার, এডভোকেট আবুল কালাম ও শরীফ সরকার।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য, জেলা পরিষদ চেয়ারম্যান ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসান উদ্দিন সরকার।
প্রধান অতিথির বক্তব্যে হাসান উদ্দিন সরকার বলেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে ঘিরে দেশি-বিদেশি নানা চক্রান্ত চলছে—তারেক রহমান যেন ক্ষমতায় না আসতে পারেন, সেই ষড়যন্ত্রই জনগণ প্রত্যাক্ষান করেছেন।

ফ্যাসিস্ট হাসিনা জনগণের সম্পদ লুটপাট করে ব্যাংক খালি করে ভারতে পালিয়েছে। তার নিজের স্বীকারোক্তিতেই দেখা গেছে, তার ঘরের পিয়নের সম্পদই ৪০০ কোটি টাকা! তাহলে তার নিজের সম্পদের পরিমাণ কত হতে পারে, সেটি ভাবার বিষয়। তিনি আরও বলেন আমার পরে আমার এই রাজনৈতিক স্থানে আপনাদের ভালোবাসার মানুষ পাপু সরকারকে আপনারা রাখবেন।

দলীয় শৃঙ্খলার প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি’র কেউ যদি অন্যায় করে, সে রেহাই পাবে না। ইতোমধ্যে বিভিন্ন অভিযোগে সাত হাজারেরও বেশি নেতা-কর্মী দল থেকে বহিষ্কৃত হয়েছে। তাই সবাইকে অন্যায় কাজ থেকে বিরত থাকতে হবে।
মনোনয়ন প্রসঙ্গে তিনি বলেন, দল যদি আমাকে মনোনয়ন দেয়, ইনশাআল্লাহ বিপুল ভোটে জয়লাভ করবো। জয়ী হয়ে জনগণের পাশে থাকবো, তাদের সমস্যা সমাধান করবো। আপনারা আমার জন্য ঘরে ঘরে ধানের শীষ মার্কায় ভোট চাইবেন।

তিনি আরও বলেন, বিএনপি ঘোষিত ৩১ দফা কোনো দলের নয়, এটি রাষ্ট্র মেরামতের রূপরেখা। এই দফাগুলোর মাধ্যমে আমরা জবাবদিহিমূলক, ন্যায়ভিত্তিক ও জনগণের রাষ্ট্র গড়তে চাই। দেশের চলমান সংকট নিরসন ও গণতন্ত্র পুনরুদ্ধারে এ কর্মসূচি বাস্তবায়ন সময়ের দাবি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু।

এ ছাড়া আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক গাজীপুর মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির রাজু।
মোঃ আব্দুর রহিম খান (কালা) প্রতিষ্ঠাতা দপ্তর সম্পাদক, গাজীপুর মহান, হাজী বাবর আলী, সদস্য, গাজীপুর মহানগর বিএনপি, মোঃ তাজুল ইসলাম বেপারী, সভাপতি, তাঁতীদল, গাজীপুর মহানগর, সরকার শাহনুর ইসলাম রনি, বিএনপি নেতা, গাজীপুর মহানগর, মোঃ হারুন অর রশিদ খান, সদস্য, কৃষক দল কেন্দ্রীয় কমিটি, হাজী আবুল কাশেম, সাবেক সদস্য, গাজীপুর মহানগর বিএনপি, মোঃ দানিছুর রহমান দিদার, সাবেক সদস্য, গাজীপুর মহানগর বিএনপি, আলহাজ্ব জাহাঙ্গীর আলম ভেন্ডার সাবেক সাংগঠনিক সম্পাদক, টঙ্গীপূর্ব থানা বিএনপি, মোঃ কামরুজ্জামান বিপ্লব, সহ-সভাপতি গাছা থানা বিএনপি, আব্দুস সামাদ সাবেক সহ-সভাপতি গাছা থানা বিএনপি, আব্দুল মান্নান সাবেক সহ-সভাপতি, গাছা থানা বিএনপি, মোঃ মনির হোসেন খান, সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক গাছা থানা বিএনপি, মোঃ আব্দুস সালাম সাংগঠনিক সম্পাদক গাছা থানা বিএনপি, মোঃ জয়নাল আবেদীন সাবেক সভাপতি ৩৫ নং ওয়ার্ড বিএনপি, মোঃ সোলায়মান শাহ সভাপতি ৩৬ নং ওয়ার্ড বিএনপি, মোঃ শফিউল্লাহ খান বকুল সাবেক সভাপতি ৩৪ নং ওয়ার্ড বিএনপি, ও গাছা থানা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি