1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

গাজীপুর-২ নির্বাচনের ষড়যন্ত্র হয়েছে ১০ দলীয় জোট প্রার্থী আলী নাছের খানের অভিযোগ

Reporter Name
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ৬৮ বার দেখা হয়েছে

গাজীপুর-২ নির্বাচনের ষড়যন্ত্র হয়েছে ১০ দলীয় জোট প্রার্থী আলী নাছের খানের অভিযোগ

মোঃ পলাশ সরকার:
গাজীপুর মহানগর প্রতিনিধি:

গাজীপুর-২ (সদর–টঙ্গী) আসনের ১০ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মূখ্য সংগঠক এডভোকেট আলী নাছের খান বলেছেন, সাংবাদিকদের হুমকি দিয়ে মিডিয়া ব্ল্যাক আউট করা হয়েছে। আমার নিউজ প্রচার হচ্ছে না। চারিদিকে শাপলা কলির জোয়ার দেখে ডামী নির্বাচন করার জন্য ষড়যন্ত্র করা হয়েছে। তাই প্রচারণায় আমাকে হুমকি দেয়া হচ্ছে। আমাকে পর্যাপ্ত নিরাপত্তা দিন।

আজ সোমবার (২৬ জানুয়ারি) টঙ্গীর চেরাগালীতে গণসংযোগ করতে এসে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করে তিনি এসব কথা বলেন।

আলী নাছের বলেন, এক প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষে ভোটগ্রহণের দায়িত্বে থাকা ৬ শতাধিক সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারের সাথে গোপন মিটিং করা হয়েছে। ১০ লক্ষাধিক টাকা খরচ করে সাংবাদিকদের সাথে গোপন মিটিং হয়েছে। মিডিয়া ব্ল্যাকআউট করতে এসব করা হয়েছে। নির্বাচনে লেবেল প্লেইং ফিল্ড তৈরীর জন্য তিনি নির্বাচন কমিশন ও সরকারের প্রতি আহবান জানান।

প্রসঙ্গত: ইতোমধ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আলী নাছের খানকে একজন গানম্যান দেয়া হয়েছে। সার্বক্ষনিকভাবে একজন গানম্যান প্রার্থীকে নিরাপত্তা দিচ্ছেন। প্রেস ব্রিফিং করে তিনি তার নিরাপত্তার বাড়ানোর দাবি জানান।

গাজীপুর-২ (সদর -টঙ্গী) আসনে মোট ভোটার ৮ লাখ ৪ হাজার ৩৩৩। এর মধ্যে টঙ্গীতে রয়েছে ৩ লাখ ৭৩ হাজার ৬৫৯। এই আসনে মোট ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ক্যাপশন: (সোমবার বেলা দেড়টায় টঙ্গীর চেরাগালীতে প্রেস ব্রিফিং করছেন গাজীপুর-২ আসনের ১০ দলীয় জোট প্রার্থী আলী নাছের খান– ছবি যুগান্তর)

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি