1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

গাজীপুর-২ আসনে বিএনপির ঐক্য: রনির পক্ষে ৭ মনোনয়ন প্রত্যাশীর সরাসরি সমর্থন।

Reporter Name
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ১১৯ বার দেখা হয়েছে

গাজীপুর-২ আসনে বিএনপির ঐক্য: রনির পক্ষে ৭ মনোনয়ন প্রত্যাশীর সরাসরি সমর্থন।
মোঃ পাপেল মিয়া।
গাজীপুর-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনি-র নির্বাচনী কার্যক্রম বেগবান করতে এক বিশাল নির্বাচনী প্রাক-প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে টঙ্গীর মধুমিতা রোড এলাকার একটি কনভেনশন সেন্টারে এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের সবচেয়ে উল্লেখযোগ্য দিক ছিল, একই আসন থেকে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আরও ৭ জন নেতা ব্যক্তিগত প্রতিদ্বন্দ্বিতা ভুলে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার ঘোষণা দিয়ে একাত্মতা প্রকাশ করেছেন।
সভায় বক্তারা জানান, প্রস্তাবিত গাজীপুর-৬ আসনটি বাতিল হয়ে যাওয়ায় তারা এখন গাজীপুর-২ আসনের মনোনীত প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনির পক্ষে ঐক্যবদ্ধ। তারা বলেন, “আমরা নিজেরাও প্রার্থী ছিলাম, কিন্তু দলের বৃহত্তর স্বার্থে আমরা এখন রনির পক্ষে মাঠে নেমেছি। ধানের শীষের বিজয় নিশ্চিত না করে আমরা ঘরে ফিরব না।”
টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি ও মনোনয়ন প্রত্যাশী সরকার জাবেদ আহমেদ সুমনের সভাপতিত্বে এবং পশ্চিম থানা বিএনপির সদস্য সচিব ভিপি আসাদুজ্জামান নূরের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন:কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের
সহ-সভাপতি আরিফ হোসেন হাওলাদার,
সদর মেট্রো থানা বিএনপির সাবেক আহ্বায়ক
হান্নান মিয়া হান্নু,টঙ্গী পশ্চিম থানা বিএনপির
আহ্বায়ক প্রভাষক বশির উদ্দিন,
মহানগর বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক
হুমায়ুন কবির রাজু, গাজী সালাউদ্দিন,
মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি
শাহাদাৎ হোসেন শাহীন, ,
মহানগর যুবদলের আহ্বায়ক সাজেদুল ইসলাম, , এছাড়াও সভায় মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরন, সাবেক কাউন্সিলর আবুল হাসেম, শফিউদ্দিন শফিসহ স্থানীয় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।বক্তব্যের এক পর্যায়ে বিএনপি নেতৃবৃন্দ জামায়াতে ইসলামীর বিভিন্ন কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেন। তারা তৃণমূল নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, যে কোনো ষড়যন্ত্র মোকাবিলা করে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি