1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

গাজীপুর-২ আসনের বিএনপির প্রার্থী ধানের শীষের পক্ষে টঙ্গীতে গণ মিছিল

Reporter Name
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ৪৫ বার দেখা হয়েছে

গাজীপুর-২ আসনের বিএনপির প্রার্থী ধানের শীষের পক্ষে টঙ্গীতে গণ মিছিল

গাজীপুর মহানগর প্রতিনিধি:

গাজীপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিম রনির পক্ষে নির্বাচনী গণসংযোগ ও মিছিল করেছে ৫৫ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন।
টঙ্গীর মিল গেট এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে আশপাশের বিভিন্ন এলাকায় প্রদক্ষিণ করে পুনরায় মিলগেট এলাকায় গিয়ে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক সদস্য ও ৫৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল হাসেম।

এতে উপস্থিত ছিলেন, অবিভক্ত টঙ্গী থানা বিএনপির সাবেক প্রচার সম্পাদক জামাল উদ্দিন, গাজীপুর মহানগর যুবদলের সদস্য আব্দুর রহমান বাবু, আজিজুর রহমান টিপু, টঙ্গী পশ্চিম থানা যুবদলের যুগ্ম আহবায়ক হারুন উর রশিদ, টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রশিদ সোহেল, টঙ্গী পশ্চিম থানা যুবদল নেতা সাইফুল, টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রশিদ সোহেল, সোহেল আহমেদ, গাজী ইসমাইল হোসেন জনিসহ ৫৫ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

মিছিল শেষে সংক্ষিপ্ত সভায় আবুল হাসেম বলেন, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে ধানের শীষই মানুষের আশা-ভরসা। বাংলাদেশকে সঠিক পথে ফিরিয়ে আনতে জনগণই সবচেয়ে বড় শক্তি। আমরা জনগণের পাশে আছি এবং শেষ মুহূর্ত পর্যন্ত মাঠে থাকব।
এসময় সাধারণ জনগনের কাছে ধানের শীষ প্রতীকের জন্য ভোট চাইতে নেতাকর্মীদের নির্দেশনা দেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি