1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

গাজীপুর মহানগর গাছা বিএনপির পক্ষথেকে তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিশাল বিক্ষোভ মিছিল

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ১৯৯ বার দেখা হয়েছে

গাজীপুর মহানগর গাছা বিএনপির পক্ষথেকে তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিশাল বিক্ষোভ মিছিল

মোঃ জুয়েল :-

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে গাজীপুর মহানগর গাছা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক খান এর নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছেন গাজীপুর মহানগর ও গাছা থানা বিএনপি।

আজ শনিবার (১৯ জুলাই) বিকাল ৪ টায় গাজীপুর মহানগরীর গাছা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক গাছা রোড থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে মহানগরীর বোর্ড বাজার মালেকের বাড়ি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বোর্ড বাজার কেন্দ্রীয় মসজিদের সামনে শেষ হয়। পরে সেখানে হাজার হাজার নেতাকর্মীদের মাঝে বক্তব্য রাখেন, হুমায়ুন কবির রাজু সাবেক সাংগঠনিক  সম্পাদক গাজীপুর মহানগর বিএনপি, মোঃ হারুনুর রশিদ খান সদস্য কৃষক দল কেন্দ্রীয় কমিটি, মো: দানিছুর রহমান  দিদার, হাজী আবুল কাশেম, কামরুজ্জামান বিপ্লব, জয়নাল আবেদিন, মনির হোসেন খান, মতিউর রহমান মৃধা, মোঃ শফিউল্লাহ খান বকুল, শরীফ সরকার, বেলায়েত মাস্টার, ইব্রাহিম হোসেন, মহিনুদ্দিন মহিন, আলম মাস্টার, মোতাহার হোসেন, আব্দুস সামাদ, আব্দুল মান্নান, মাওলানা মানসুর রহমান ,মো: আনিসুর রহমান ,মোঃ মোখলেছুর রহমান ,মোঃ সাদিকুর রহমান টিপু ,মাওলানা আবুল কালাম আজাদ ও মহানগর বিভিন্ন ওয়ার্ড ও গাছা থানার নেতৃবৃন্দরা।

বিক্ষোভ সমাবেশে বিভিন্ন মামলা হামলা কারা নির্যাতিত নেতা গাজীপুর মহানগর গাছা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক খান বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যিনি তার সারাজীবন দেশের মানুষের কল্যাণে কাজ করে গেছেন। দেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। আজ তাকে নিয়েও মিথ্যা অপপ্রচার ও ছবি অবমাননা করা হচ্ছে। বিগত ১৭ বছর ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদের বিরুদ্ধে অনেক আন্দোলন সংগ্রাম করেছি। আজ তাকে নিয়েও অনেক অপপ্রচার ও কুরুচিকর মন্তব্য করা হচ্ছে যা অত্যন্ত দুঃখজনক। আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।

আগামীতে কোন অপপ্রচার ও ষড়যন্ত্র সহ্য করা হবে না জানিয়ে তিনি বলেন, জামায়াত ও এনসিপি একত্র হয়ে নির্বাচন নিয়ে নতুন করে চক্রান্ত শুরু করেছে। আমরা সবাই মিলে ফ্যাসিবাদী হাসিনা মুক্ত বাংলাদেশ চেয়েছিলাম। সেই আন্দোলনে জনগণসহ সব দল অংশ নিয়েছিল। আজ কেউ-কেউ নিজেদের আন্দোলনের দাবিদার হিসেবে বিভ্রান্তি ছড়াচ্ছে।‌ আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফা বাস্তবায়ন ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করবো ইনশাআল্লাহ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি