
গাজীপুর মহানগরীর পূবাইলে কার্পেটিং রাস্তার শুভ উদ্বোধন
খসরু মৃধা
গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৪১ নং ওয়ার্ডে ৬ই জুলাই রবিবার সকালে পূবাইল কলেজ গেট হাসনাহেনা শুটিং স্পট সংলগ্ন রাস্তা হতে বড়াদল জামে মসজিদ পর্যন্ত পাকা রাস্তার কাজের শুভ উদ্বোধন ঘোষণা করেন বিভাগীয় কমিশনার (ঢাকা) ও গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শরফ উদ্দিন আহমদ চৌধুরী,গাজীপুর সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া ইয়াসমিন, গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ চৌধুরী, গাজীপুর সিটি কর্পোরেশনের উপ-সহকারী প্রকৌশলী আমানুল্লাহ সহ গাজীপুর সিটি কর্পোরেশনের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন ৪১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনোয়ার হোসেন দেওয়ান, পূবাইল থানা বিএনপি’র যুগ্ন-সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, পূবাইল থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন খান, ৪১নং ওয়ার্ড বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ফারুক শিকদার, সাবেক গাজীপুর মহানগর যুবদলের সদস্য জাহাঙ্গীর সরকার, পূবাইল থানা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম ৪১ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি কাজী হুমায়ুন, ৪১ নং ওয়ার্ডের বিএনপি’র শ্রম বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা, পূবাইল থানা বিএনপি মহিলা দলের নেত্রী খোরশেদা আক্তার, পূবাইল থানা যুবদলের যুগ্ন আহবায়ক হারেজ আলি, বিশিষ্ট সমাজ সেবক ফারুক সরকার, ৪১নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক কাউসার আহমদ সহ আরো বিএনপিও সংগঠনের নেতৃবৃন্দ।