1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

গাজীপুর টঙ্গী ভূমি অফিসে ভূমি তথ্য সংগ্রহ ও সেবা ক্যাম্পিং পরিদর্শনে জেলা প্রশাসক নূরুল করিম: দ্রুত সেবা নিশ্চিতের আশ্বাস

Reporter Name
  • প্রকাশের সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৭২ বার দেখা হয়েছে

গাজীপুর টঙ্গী ভূমি অফিসে ভূমি তথ্য সংগ্রহ ও সেবা ক্যাম্পিং পরিদর্শনে জেলা প্রশাসক নূরুল করিম: দ্রুত সেবা নিশ্চিতের আশ্বাস

আবুল বাশার পলাশ

গাজীপুরের টঙ্গী পৌর ভূমি অফিসে চলমান ভূমি তথ্য সংগ্রহ ও সেবা ক্যাম্পিং কার্যক্রম পরিদর্শন করেছেন গাজীপুরের জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া। মঙ্গলবার (৭ এপ্রিল) এ পরিদর্শনকালে তিনি অটোমেটেড ভূমি সেবা সিস্টেমে তথ্য সন্নিবেশ ও সংশোধন কার্যক্রম সরেজমিনে ঘুরে দেখেন এবং সেবার মান সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ সোহেল রানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা আক্তার, টঙ্গী রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মোজাহেরুল হক, টঙ্গী পৌর ভূমি সহকারী কর্মকর্তা তাহমিনা ইয়াসমিন, উপ-সহকারী কর্মকর্তা মোঃ রোমান হোসেনসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
পরিদর্শনকালে জেলা প্রশাসক সেবা নিতে আসা গ্রাহকদের সঙ্গে কথা বলেন। গ্রাহকরা বর্তমান সেবার মানে সন্তোষ প্রকাশ করে জানান, আগের তুলনায় এখন দ্রুত সময়ের মধ্যে কাজ সম্পন্ন হচ্ছে। তবে জনবল স্বল্পতার বিষয়টি তুলে ধরে তারা বলেন, জনবল বাড়ানো হলে সেবার গতি আরও বাড়বে।
জেলা প্রশাসক এ বিষয়ে আশ্বাস দিয়ে বলেন, ভূমি সেবা আরও সহজ, দ্রুত ও জনবান্ধব করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
উল্লেখ্য, ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে বাস্তবায়িত ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় ইউনিয়ন ও সংশ্লিষ্ট ভূমি অফিসসমূহে হোল্ডিং মালিকদের তথ্য হালনাগাদ কার্যক্রম চলছে। এর মাধ্যমে জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর সংযুক্ত করে অনলাইন প্রোফাইল তৈরি এবং ভূমি উন্নয়ন কর পরিশোধের ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে।
এই কার্যক্রমের অংশ হিসেবে ৭ এপ্রিল থেকে ১১ এপ্রিল ২০২৬ পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ইউএনডিপি’র সহায়তায় তথ্য সংগ্রহ ক্যাম্প পরিচালিত হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সকল হোল্ডিং মালিককে সর্বশেষ ভূমি উন্নয়ন করের রশিদ, খতিয়ানের কপি (পর্চা) ও জাতীয় পরিচয়পত্রসহ ক্যাম্পে উপস্থিত হয়ে তথ্য হালনাগাদের আহ্বান জানিয়েছেন।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক টঙ্গী পৌর ভূমি অফিস প্রাঙ্গণে একটি নিম গাছের চারা রোপণ করেন, যা পরিবেশ সংরক্ষণে সচেতনতার বার্তা বহন করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি