1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

গাজীপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আলাউদ্দিন

Reporter Name
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ২৩০ বার দেখা হয়েছে

গাজীপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আলাউদ্দিন

খসরু মৃধা

গাজীপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আলাউদ্দিন। ১৪ই জুলাই (সোমবার) পুলিশ সুপারের কার্যালয়ে জেলা পুলিশের মাসিক কল্যাণ, প্রশাসনিক ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর জেলার পুলিশ লাইন্স কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা পুলিশ সূত্র জানায়, মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, অপরাধীদের আটক, মামলা গ্রহণ, বিচারে সহায়তা, সড়কে শৃঙ্খলা ও ভিআইপি নিরাপত্তা, প্রটোকল, অপরাধীদের তথ্য সংগ্রহ ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়াসহ দুটি চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন, আসামিদের গ্রেফতারসহ বিভিন্ন দায়িত্ব পালন করায় গাজীপুর জেলা পুলিশের শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো : আলাউদ্দিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি গাজীপুর জেলার পুলিশ সুপার ডক্টর চৌধুরী যাবের সাদেক কালীগঞ্জ থানার (ওসি) মো: আলাউদ্দিন এর হাতে শ্রেষ্ঠ ওসির সম্মাননা স্মারক তুলে দেন।

পুলিশ সুপার সভায় উপস্থিত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে বলেন, পুলিশের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা অনেক। কিন্তু সেই প্রত্যাশা অনুযায়ী সেবা না পেলে মানুষ অসন্তুষ্ট হয়, এরপরও অবশ্য বিপদে মানুষ পুলিশের কাছেই আসে। তাই আমাদের অবশ্যই মানুষের কল্যাণে কাজ করে যেতে হবে।

উল্লেখ্য, কালীগঞ্জ থানার ওসি মো: আলাউদ্দিন জুন মাসে গাজীপুর জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে এ পুরস্কার সম্মাননা স্মারক গ্রহণ করেন। জুন মাসে কালীগঞ্জ থানা পুলিশের মধ্যে আরও যারা শ্রেষ্ঠ হয়েছেন তারা হলেন- এএসপি আসাদুজ্জামান (সার্কেল), এসআই সুশান্ত,

এ প্রসঙ্গে ওসি মো: আলাউদ্দিন বলেন, কালীগঞ্জ থানায় কর্মরত সকল অফিসার-ফোর্সের অক্লান্ত পরিশ্রম এবং কালীগঞ্জ বাসীর সার্বিক সহযোগীতার কারনে বারবার এসাফল্য অর্জনে সক্ষম হয়েছেন। পুলিশী সেবা জনগনের দৌড় গোড়ায় পৌছে দেওয়া ও জনসাধারণের পুলিশী সেবা নিশ্চিত কল্পে অফিসার ইনচার্জ হিসাবে সকলের সহযোগীতা কামনা করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি