1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

‎গাজীপুর আদালতে ৩ সম্পাদকসহ ৫ সাংবাদিকের বিরুদ্ধে  মানহানি “মিথ্যা” মামলার প্রতিবাদে মানববন্ধন

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ১৬০ বার দেখা হয়েছে

‎গাজীপুর আদালতে ৩ সম্পাদকসহ ৫ সাংবাদিকের বিরুদ্ধে  মানহানি “মিথ্যা” মামলার প্রতিবাদে মানববন্ধন

‎স্টাফ রিপোর্টার :-

‎গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদ আয়োজিত জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের ব্যানারে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ৩ সম্পাদক সহ ২ সাংবাদিকের বিরুদ্ধে গাজীপুর মেট্রোপলিটন জুডিশিয়াল আদালতে মিথ্যা মানহানির মামলার বিরুদ্ধে ও মিথ্যা মামলা থেকে সাংবাদিকদের অব্যাহতির জন্য মানববন্ধন অনুষ্ঠিত হয়।

‎রবিবার (২৬ অক্টোবর) সকাল ১১ ঘটিকায় গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের সিনিয়র সহ-সভাপতি মোঃ ইব্রাহীম খন্দকারের সভাপতিত্বে ও গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ ইব্রাহীম খলিলের সঞ্চালনায় বক্তব্য রাখেন জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি গাজী মামুন, গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রফিক, সাংবাদিক নেতা মোস্তাকিম খান, দৈনিক আমার প্রানের বাংলাদেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আবদুর রাজ্জাক রাজ, গাজীপুর মহানগর পূবাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ্যা. আলতাফ হোসেন সিরাজি, আমার জনতা অনলাইন পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ ছানাউল্লাহ নূরী, গ্রামীন মানবকল্যাণ সংস্থার চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন,  চ্যানেল এস এর গাছা প্রতিনিধি ও গাছা সাংবাদিক ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ফয়জুল ইসলাম আরিফ, বাসন মেট্রো থানা প্রেসক্লাবের সভাপতি মোঃ সাজ্জাকুল ইসলাম রাজ্জাক,  কোনাবাড়ী থানা প্রেসক্লাবের সভাপতি মোঃ সালাউদ্দিন,  গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ পারভেজ মিয়া, গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের নির্বাহী সদস্য মোঃ আল আমীন, আরও বক্তব্য রাখেন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।


‎সাংবাদিক নির্যাতন বন্ধ কর,স্বাধীন গণমাধ্যম নিশ্চিত করো এই প্রতিপাদ্য বিষয় সামনে নিয়ে গাজীপুর আদালতে সিএনএন বাংলা টিভির এমডি শাহীন আল মামুন দৈনিক আমার প্রানের বাংলাদেশ পত্রিকার স্টাফ রিপোর্টার, গাছা সাংবাদিক ক্লাবের সভাপতি,  গাজীপুর জেনা সাংবাদিক ঐক্য পরিষদের সদস্য, জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) সামছুদ্দিন জুয়েল। সাপ্তাহিক জাগ্রত জনতা সম্পাদক গোলাম কিবরিয়া, বার্তা সম্পাদক মো. নুরুজ্জামান শেখ এর বিরুদ্ধে স্বৈরাচার আওয়ামী দোসর মাজহারুল ইসলাম রুবেলের ষড়যন্ত্র মূলক “মিথ্যা” মামলা প্রত্যাহারের দাবি করেন সাংবাদিক নেতারা।


‎গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদ
‎আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সাংবাদিকরা বলেন আগামী ২৪ ঘন্টার মধ্যে নিরপেক্ষ তদন্ত করে সম্পাদক ও সাংবাদিকদের বিরুদ্ধে ষড়যন্ত্র মুলক মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে আগামীতে আরো জোড়ালো আন্দোলন করবে সাংবাদিকরা ।

‎এসময় তারা আরো বলেন যদি তদন্ত সাপেক্ষে মিথ্যা মামলা থেকে অব্যাহতি না দেওয়া হলে সারাদেশব্যাপী আরো জোরদার আন্দোলন গড়ে তোলা হবে।বক্তারা আরো বলেন ভুক্তভোগীর বক্তব্য প্রচার করে সাংবাদিকরা, ভুক্তভোগীর নামে মামলা হতে পারে, তাই বলে এই ঘটনাকে কেন্দ্র করে যে মামলা দায়ের করা হয়েছে। যা স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত ফেলেছে। আমরা, বাংলাদেশের সাংবাদিক সমাজ, এই ধরনের হয়রানিমূলক মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

‎গাজীপুরের সাংবাদিক সংগঠন ও প্রেসক্লাবের পক্ষ থেকে আরো জানানো হয় যদি আগামী ২৪ ঘন্টার মধ্যে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে ষড়যন্ত্র মুলক মিথ্যা মামলা প্রত্যাহার না করা হয়। প্রয়োজন সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে স্বৈরাচার আওয়ামী দোসর বাদশা মিয়া স্কুল এন্ড কলেজের এডহফ কমিটির সভাপতি মাজহারুল ইসলাম রুবেলের বিরুদ্ধে স্মারক লিপি প্রদান করা হবে বলে জানায় সংগঠনটির নেতৃবৃন্দ।

‎পারিবারিক জমিজমা নিয়ে ঝামেলায় হস্তক্ষেপে ভুক্তভোগী পরিবারের সাক্ষাৎকার ও কৃষকলীগ নেতা মাজহারুল ইসলাম রুবেল এর বিরুদ্ধে আওয়ামী লীগ নেতাদের সাথে ছবি দিয়ে একাধিক সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের নামে মানহানীর মামলা করেন কৃষক লীগকর্মী মাজহারুল ওরফে রুবেল।

‎মানববন্ধনে গাজীপুর জেলার বিভিন্ন উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার শত শত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি