1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

গাজীপুরে রাতের আঁধারে কৃষি জমি কেটে মাটি বিক্রির মহোৎসব : অভিযোগে নীরব পূবাইল থানা ও ভূমি অফিস।

Reporter Name
  • প্রকাশের সময় : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ৮৩ বার দেখা হয়েছে

গাজীপুরে রাতের আঁধারে কৃষি জমি কেটে মাটি বিক্রির মহোৎসব : অভিযোগে নীরব পূবাইল থানা ও ভূমি অফিস।

আবুল বাশার পলাশ

গাজীপুর মহানগরের ৪১ নং ওয়ার্ডে ভাদুন সংলগ্ন বাড়ই বাড়ি এলাকার সোড়ল মৌজায় দীর্ঘদিন ধরে রাতের আঁধারে অবৈধভাবে কৃষি জমি কেটে মাটি বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি,ভেকু (এক্সকাভেটর) ব্যবহার করে গভীরভাবে জমি খুঁড়ে প্রতিদিন প্রায় ১৫টি ড্রাম ট্রাকে করে মাটি অন্যত্র বিক্রি করা হচ্ছে।
অভিযোগ রয়েছে,এ বিষয়ে একাধিকবার গাজীপুর সদর এসিল্যান্ড অফিসের অধীনস্থ পূবাইল ভূমি অফিসকে অবগত করা হলেও এখনো পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। একইভাবে সংশ্লিষ্ট গাজীপুর মেট্রোপলিটন পুবাইল থানাকেও অবহিত করা হলে কার্যত কোনো পদক্ষেপ না নেওয়ায় স্থানীয়দের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে।স্থানীয় সূত্রে জানা যায়, মৌজা সোড়ল, গ্রাম বাড়ই বাড়ি (ভাদুন সংলগ্ন) এলাকায় কৃষি জমির শ্রেণী পরিবর্তন করে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করা হচ্ছে। এতে একদিকে যেমন উর্বর কৃষি জমি নষ্ট হচ্ছে, অন্যদিকে পরিবেশের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ছে।
এছাড়া ড্রাম ট্রাকের মাধ্যমে নিয়মিত মাটি পরিবহনের ফলে এলাকার সড়কগুলো বেহাল দশায় পরিণত হয়েছে। ভারী যানবাহনের চাপ সহ্য করতে না পেরে অনেক স্থানে রাস্তা ভেঙে যাচ্ছে,সৃষ্টি হচ্ছে জনদুর্ভোগ।
এ ঘটনায় কয়েকজন ব্যক্তির সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। তারা হলেন— বিলেশাড়া গ্রামের শফীকুল (পিতা: শহীদ মিয়া), ভাদুন গ্রামের ফারহাদ মন্ডল (পিতা: মনির মণ্ডল), বিলেশাড়া গ্রামের টিটু (পিতা: শফিকুল ইসলাম কাঞ্চন) এবং রানা ভুইয়া (পিতা: চান মিয়া)।
এ বিষয়ে এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা এবং অবৈধ মাটি কাটা বন্ধ সহ জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।
এদিকে সচেতন মহল বলছেন, কৃষি জমি রক্ষায় সংশ্লিষ্ট প্রশাসনের কঠোর নজরদারি ও দ্রুত পদক্ষেপ গ্রহণ অত্যন্ত জরুরি। পাশাপাশি সড়ক রক্ষায় ভারী যানবাহন চলাচলের বিষয়েও কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি