
গাজীপুরে মরহুম হাজী মনসুর আলী সাহেবের কুলখানিতে বিশাল দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
মোঃ পাপেল মিয়া গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের মুদাফা পূর্ব পাড়ায় মরহুম হাজী মনসুর আলী সাহেবের কুলখানিতে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে বিশাল দোয়া ও মিলাদ মাহফিল। অনুষ্ঠানে এলাকার সাধারণ মানুষ, মেহনতি জনসাধারণ ও রাজনৈতিক নেতৃবৃন্দের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৬ আসনের সংসদীয় পদপ্রার্থী, সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা, গাজীপুর জেলা ও মহানগর যুবদলের সাবেক সফল সভাপতি এবং বর্তমান টঙ্গী পশ্চিম থানা বিএনপির সংগ্রামী আহ্বায়ক প্রভাষক বসির উদ্দিন।
প্রভাষক বসির উদ্দিন দোয়া মাহফিলে অংশ নিয়ে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত পরিচালনা করেন। তিনি স্থানীয়দের সঙ্গে মিশে তাদের সমস্যা শোনেন এবং গণমানুষের অধিকার রক্ষা ও কল্যাণে কাজ করার অঙ্গীকার পুনরায় জানান।
এছাড়াও অনুষ্ঠানে এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দ, সক্রিয় সমাজকর্মী ও সাধারণ মানুষ ব্যাপক অংশগ্রহণ করেন। উপস্থিতরা জানান, এই ধরনের মাহফিল শুধুমাত্র মরহুমের আত্মার শান্তি কামনা নয়, বরং সমাজের মধ্যে সহমর্মিতা, মানবিক মূল্যবোধ ও ঐক্যবদ্ধতার প্রতীক হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
মাহফিল শেষে প্রভাষক বসির উদ্দিন উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং আগামী সংসদ নির্বাচনে গণমানুষের পাশে থেকে কাজ করার দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।