
গাজীপুরে বিএনপি’র ভাবমূর্তি ক্ষুন্ন করে সংবাদ প্রকাশের প্রতিবাদ।
খসরু মৃধা
গাজীপুরের পূবাইলে সনাতন ধর্মালম্বীদের ধর্মীয় অনুষ্ঠান নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পূবাইল থানা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দরা।
এ বিষয়ে পূবাইল সনাতন ধর্মের পূজারীরা জানান গত ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে পূবাইল ৪১ নং ওয়ার্ডের খিলগাঁও আপন ভূবনে আসন্ন শারদীয় পূজা উপলক্ষে এক মত বিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় পূবাইলের প্রতিটি পূজা মন্ডপের সনাতন ধর্মালম্বীদের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।ঐ মতবিনিময় সভায় গাজীপুর জেলা বিএনপির আহবায়ক এ কে এম ফজলুল হক মিলন আমাদের হিন্দু সম্প্রদায় আসন্ন শারদীয় পুজা নির্বিঘ্নে করার লক্ষে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন,এবং আমাদের পূজা পার্বণ নির্বিঘ্নে করতে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দদেরকে নির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠানের শুরুতে আমাদের হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।
ঐ মত বিনিময় সভাটি একটি ধর্মীয় মতবিনিময় সভা।এটা কোন রাজনৈতিক সভা সমাবেশ না।
কিন্তু একটি কুচক্রী মহল বিএনপি ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য এবং সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার লক্ষে ওই মতবিনিময় সভার ছবি ব্যবহার করে দেশের একটি জাতীয় দৈনিক পত্রিকার প্রতিনিধি তার পারিবারিক আক্রোশের জের ধরে দেশের একটি জাতীয় পত্রিকায় মিথ্যা এবং বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করেছেন, উক্ত সংবাদের আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে অবিলম্বে এই সংবাদের জন্য পত্রিকার পক্ষ থেকে ক্ষমা চাওয়ার আহ্বান জানাচ্ছি।
স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান,সনাতন ধর্মালম্বীদের মত বিনিময় সভা নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিনিধি একজন আওয়ামী লীগের দোসর। বিগত আওয়ামী লীগের সময় মেয়র জাহাঙ্গীরের ঘনিষ্ঠ হিসেবে সকলের কাছে পরিচিত।এছাড়াও সে সাবেক এমপি মেহের আফরোজ চুমকির ঘনিষ্ঠ সহচর হিসেবে কাজ করেছে। ৫ ই আগস্টের পর ঐ সাংবাদিক চাঁদাবাজি করতে গিয়ে জনতার হাতে ধাওয়া খেয়ে পালিয়ে যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।এছাড়াও ওই প্রতিনিধি সংবাদ মাধ্যম কে ব্যবহার করে বিভিন্ন সময় পূবাইলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সভা সমাবেশ নিয়ে মিথ্যা বিভ্রান্তিকর মিথ্যা সংবাদ প্রকাশ করেছে।
জাতীয় দৈনিক একটি পত্রিকার মহানগর প্রতিনিধি থাকা অবস্থায় বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের তাকে চাকরি থেকে অব্যহতি দেওয়া হয়েছে।
ঐ প্রতিনিধি অতি সম্প্রতি তার নিজের ফেইসবুক আইডি থেকে হিন্দু সম্প্রদায়ের লক্ষ্মী দশমী নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে।
প্রকৃতপক্ষে ওই সংবাদিক হিন্দু মুসলিম দাঙ্গা লাগিয়ে দেশের একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করার পায়তারা করছেন।