1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

গাজীপুরে বিএনপির নামে মামলা বাণিজ্যসহ নানা অভিযোগে মা-ছেলের বিরুদ্ধে

Reporter Name
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ১৮৮ বার দেখা হয়েছে

গাজীপুরে বিএনপির নামে মামলা বাণিজ্যসহ নানা অভিযোগে মা-ছেলের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি
মামলা বাণিজ্য, মিথ্যা মামলায় হয়রানি ও মাদক দিয়ে ফাঁসানো, মোটা অংকের চাঁদাবাজি-সহ নানা অভিযোগ তুলে প্রতিবাদ করে এর প্রতিকার চেয়ে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে গাজীপুরে। বৃহস্পতিবার (১০জুলাই) দুপুর ২টায় মহানগরীর গাছা মেট্রো থানার সামনে এক নারী ও তার সন্তানের বিরুদ্ধে এসব অভিযোগ তোলে প্রতিকার চেয়ে এই অবস্থান কর্মসূচি পালন করেন স্থানীয় এবং ভূক্তভূগী বাসিন্দারা।এর আগে থানা এলাকার ৩৩নং ওয়ার্ডের মুক্তারবাড়ি সড়ক (রোড) থেকে শতাধিক স্থানীয়রা একটি মিছিল নিয়ে অভিযুক্ত ওই নারী ও তার ছেলের বিরুদ্ধে নানা স্লোগান দিয়ে থানার সামনে সমবেত হন। সেখানে জড়ো হয়ে অবস্থান নিয়ে শতাধিক স্থানীয় ভূক্তভূগী বাসিন্দারা কর্মসূচির প্রতি সংহতি জানান। তাদের মধ্যে কয়েকজন ভূক্তভূগী বক্তব্যে তাদের অভিযোগ উপস্থিত সকলের সম্মূখে প্রকাশ্যে তোলে ধরেন।ভূক্তভূগীদের অভিযোগ ৫আগস্টের পর নানা সময়ে অভিযুক্ত নারী বিএনপি নেত্রী দাবিদার (আ’লীগের রাজনিতীতে জড়িত) কহিনূর ও তার ছেলে আইনুল হাজীর নাতি পলাগাছ এলাকার আশিক খান স্থানীয় ও ভারাটে সাধারণ বাসিন্দা, ব্যবসায়ী, রিক্সা চালক ও শ্রমীকদের ভয়ভিতি এবং পুলিশি হয়রানির ভয় দেখিয়ে মোটা অংকের চাঁদাদাবি ও তা আদায় করে আসছিলেন। তাদের বিরুদ্ধে মাদক কারবারেরও অভিযোগ তোলা হয়। এতে ক্ষোভে ফুঁসে উঠেন ভূক্তভূগীরা। স্থানীয় আলেম সমাজেরও কারো কারো নানা অভিযোগ ওই নারীর বিরুদ্ধে। অভিযোগ রয়েছে থানা পুলিশের সাথেও লিয়াজু রাখার।এতে বক্তব্য দেন গাজীপুর জেলা ইমারত শ্রমিক নেতা তাইজুদ্দিন, স্থানীয় বাসিন্দা, মাহতাব উদ্দিন, রিক্সা চালক আলমগীর, বাসিন্দা মুন্না খান, গার্মেন্টস শ্রমিক কমলা বেগম, শ্রমিক হাবিবসহ অন্যান্যরা। এসময় শতাধিক বাসিন্দারা এ কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে সুস্থ বিচার প্রত্যাশা করেন।এ বিষয়ে অভিযুক্ত নারী কহিনুর বিএনপির মহিলা নেত্রী দাবি করে মুঠোফোনে বলেন, পূর্ব শত্রুতার জেরে স্থানীয় বিএনপি’র এক নেতা আমার বিরুদ্ধে এসব মিথ্যা প্রচার চালিয়েছেন। তবে তিনি বিএনপির কোন অঞ্চলে কি পদপদবীর দয়িত্বে আছেন সে বিষয়ে জানাতে না পেরে ইতোস্ত বোধ করে প্রতিপক্ষের বিরুদ্ধেও নানা অভিযোগ তোলেন।এক পর্যায়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম থানার সামনে উপস্থিত হয়ে বাসিন্দাদের অভিযোগ আমলে নিয়ে তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। এর পর প্রায় ৩০মিনিট পর আশ্বাস পেয়ে কর্মসূচি প্রত্যাহার করেন অবস্থানরত ভূক্তভূগী বাসিন্দারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি