1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

গাজীপুরে ফুটপাতের দোকানের ন্যায় একের পর এক গড়ে উঠছে অবৈধ ডায়াগনস্টিক সেন্টার

Reporter Name
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৮ বার দেখা হয়েছে

গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরে ফুটপাতের দোকানের ন্যায় একের পর এক গড়ে উঠছে অবৈধ ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল। যথাযথ অনুমোদন, লাইসেন্স কিংবা বিশেষজ্ঞ ডাক্তার ছাড়াই এসব প্রতিষ্ঠানে চলছে চিকিৎসা কার্যক্রম। এতে রোগীদের জীবন ঝুঁকির মুখে পড়ছে প্রতিনিয়ত।

শিশুরা ছোটবেলায় যেমনিভাবে স্কুলে যেমন খুশি তেমন সাজতেন, শিশুরা জানতো না কোন সাজের কতটুকু মূল্য আছে, তেমনিভাবে গাজীপুরের অবৈধ ডায়গনস্টিক সেন্টার গুলো মানুষের সাথে চিকিৎসা নামে প্রতারণা করে যাচ্ছে, সেগুলোর মধ্যে অন্যতম বড় বাড়ি আধুনিক ডায়াগনস্টিক সেন্টার, শুধুমাত্র বিভিন্ন জায়গায় লাইসেন্সের আবেদন করেই কার্যক্রম পরিচালনা করে থাকে।

এসব অবৈধ ডায়াগনস্টিক সেন্টারের মালিকরা, তবে আবেদন করেই তারা এজাতীয় কার্যক্রম পরিচালনা করতে পারে না এই বিষয়টিও জানেন সংশ্লিষ্ট কর্মকর্তারা, তবে জেনেও কেন তারা না জানার ভান করেন, কেনই বা এই জাতীয় প্রতিষ্ঠানগুলো চালু থাকে, তাহলে কি ধরে নেয়া যায় সর্ষের মধ্যেই ভূত, যদি তান হয় তাহলে এই প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে দ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে স্থানীয়রা।

স্থানীয়রা অভিযোগ করেন, সাধারণ মানুষ সাশ্রয়ী চিকিৎসার আশায় এসব প্রতিষ্ঠানে গেলেও ন্যূনতম সেবা না পেয়ে প্রতারিত হচ্ছেন। প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকায় অনেক রোগী ভুল রিপোর্টের কারণে ভোগান্তিতে পড়ছেন।

এ বিষয়ে জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, অনুমোদনবিহীন কোনো প্রতিষ্ঠানকে চিকিৎসা কার্যক্রম চালানোর সুযোগ দেওয়া হবে না। ইতোমধ্যে বেশ কয়েকটি অবৈধ ডায়াগনস্টিক সেন্টারের তালিকা প্রস্তুত করা হয়েছে এবং শিগগিরই অভিযান পরিচালনা করা হবে।

সচেতন মহলের দাবি, প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে অবৈধ এসব হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের কারণে বড় ধরনের বিপর্যয় দেখা দিতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি