1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

গাজীপুরে পূবাইল থানা পুলিশ কর্তৃক ০২ জন অপহরণ কারী আসামী গ্রেফতার ।

Reporter Name
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২০২ বার দেখা হয়েছে

গাজীপুরে পূবাইল থানা পুলিশ কর্তৃক ০২ জন অপহরণ কারী আসামী গ্রেফতার ।

নুসরাত জাহান ঃ

গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৪০ নং ওয়ার্ডের মেঘডুবি পশ্চিমপাড়া সাকিনস্থ জোড়পুকুরপাড় যুব উন্নয়ন ক্লাবের সামনে পাকা রাস্তার উপর থেকে বুধবার (১২ ই ফেব্রুয়ারি) আনুমানিক দুপুর ২ টা ৪৫ মিনিটে বিশিষ্ট ব্যবসায়ী মুজিবুর রহমান(৫৪) কে এজাহার নামীয় ০১. আইনুল কবির চৌধুরী (৫২) পিতা মৃত ডাঃ আমির আহমেদ চৌধুরী, সাং হাইত কান্দি, থানা-
মিরসরাই, জেলা-চট্টগ্রাম এ/পি সাং-হোল্ডিং নং-ক-১১৬/২২, দক্ষিণ মহাখালী, থানা-বনানী, ঢাকা মহানগর,ঢাকা।০২. নাসিমুল গনি (৪২) পিতা-মৃত আব্দুস সোবহান, সাং চরবালী, থানা-কোম্পানীগঞ্জ, জেলা- নোয়াখালী এ/পি সাং মুজাহিদ নগর (পাসপোর্ট অফিস মোড়), থানা-কদমতলী, ঢাকা মহানগর, ঢাকা
অপহরণকারী অজ্ঞাতনামা ৭/৮ জন সহ আসামীগন ০২টি হায়েজ গাড়ী যোগে বাদীর ব্যক্তিগত নোয়া গাড়ী বেরিকেড দিয়া বাদীকে গাড়ী হইতে টানিয়া হেঁচড়াইয়া নামাইয়া দেশীয় অস্ত্র ধারালো চাপাতি, চাকু ইত্যাদি দ্বারা প্রাণ নাশের ভয়ভীতি প্রদর্শণ করিয়া জোর পূর্বক অজ্ঞাতনামা হায়েজ গাড়ীতে উঠায়। বাদীর গাড়ীর চালক জনৈক দুলাল (২৫) এগিয়ে আসিলে আসামীগন তাহাকে ধাক্কা দিয়া ফেলে দিয়ে বাদীকে নিয়া চলে যাওয়ার সময় বাদীর গাড়ী চালক চিৎকার চেচামেচি করিলে অনুমান ১০০ গজ দূরে স্থানীয় লোকজন মিলে বেরিকেড দিয়া অজ্ঞাতনামা ০১টি হায়েজ গাড়ী দাঁড় করায় এবং অন্য একটি অজ্ঞাতনামা হায়েজ গাড়ী দ্রুত পালাইয়া যায়। উপস্থিত লোকজন ঘটনার বিষয়টি জানার জন্য উক্ত হায়েজ গাড়ী হইতে বাদী সহ এজাহার নামীয় ০১ ও ০২নং আসামীদ্বয়কে নামাইলে গাড়ীতে থাকা অজ্ঞাতনামা আসামীরা দাঁড়ানো হায়েজ গাড়ীটি নিয়া কৌশলে পালাইয়া যায়। পূবাইল থানার দিবাকালিন টহল পার্টির ইনচার্জ এসআই শরিফুল আলম সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে গিয়ে এজাহার নামীয় ০২ জন আসামীদ্বয়কে গ্রেফতার পূর্বক বাদী সহ থানায় হাজির হন। উক্ত ঘটনার প্রেক্ষিতে পূবাইল থানার মামলা নং-০৬(০২)২৫ খ্রি: ধারা-৩৬৪/৩৪ পেনাল কোড ১৮৬০ রুজু হয়। পূবাইল থানার অফিসার ইনচার্জ শেখ মোঃ আমিরুল ইসলাম বলেন বিধি মোতাবেক আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি