1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

গাজীপুরে নবীন-প্রবীণ জনকল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র ও আর্থিক সহায়তা প্রদান

Reporter Name
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ৭০ বার দেখা হয়েছে

গাজীপুরে নবীন-প্রবীণ জনকল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র ও আর্থিক সহায়তা প্রদান

গাজী মামুন
গাজীপুর মহানগর প্রতিনিধি: গাজীপুরের স্বনামধন্য সামাজিক সংগঠন ‘নবীন প্রবীণ জনকল্যাণ সংস্থা’র উদ্যোগে শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং অসহায় দরিদ্রদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। গাজীপুর মহানগরীর গাছা থানার আওতাধীন ঢাকা ময়মনসিংহ রোডের পূর্ব পাশে মৎস্য খামার সংলগ্নে নবীন প্রবীণ জনকল্যাণ সংস্থার কার্যালয়ের পাশে এক অনুষ্ঠানের মাধ্যমে এই মানবিক সহায়তা কার্যক্রম সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীন প্রবীণ জনকল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা ও গাজীপুর মহানগর বিএনপির সভাপতি জনাব শওকত হোসেন সরকার প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,

“সমাজের বিত্তবানদের উচিত শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো। নবীন প্রবীণ জনকল্যাণ সংস্থা যে মহতী উদ্যোগ গ্রহণ করেছে, তা প্রশংসার দাবিদার। রাজনীতির ঊর্ধ্বে উঠে আমাদের সবাইকে মানবতার কল্যাণে কাজ করতে হবে। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছে এই সংগঠন, এমন একটি সংগঠনে আমাকে প্রধান উপদেষ্টা করায় আমি সন্তুষ্ট প্রকাশ করছি, এমন মানবিক উদ্যোগে সব সময় আমার সহযোগিতা ছিল এবং আগামী দিনেও আমার সহায়তা অব্যাহত থাকবে সেই আশাবাদ ব্যক্ত করছি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্থার উপদেষ্টা এবং ‘দৈনিক আমার প্রাণের বাংলাদেশ’ পত্রিকার প্রকাশক ও সম্পাদক ড. আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন,

“মানুষ মানুষের জন্য। এই তীব্র শীতে একটু উষ্ণতা ছড়িয়ে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। এই সংস্থার মাধ্যমে আমরা চেষ্টা করছি সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে। দিনের আলোর নিভে গেলে অন্ধকারে ঢেকে যায় সারাদেশ, আরে অন্ধকারে বিভিন্ন রাস্তায় ফুটপাতে শুয়ে থাকে সুবিধা বঞ্চিত মানুষ , আমরা তাদেরকে খুঁজে বের করার চেষ্টা করছি তাদের কাছেও পৌঁছে যাচ্ছে আমাদের সহায়তা।

অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তর, গাজীপুরের শহর সমাজসেবা অফিসার জনাব যোবায়ের আলম। তিনি তাঁর বক্তব্যে বলেন,

“সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি ও সামাজিক সংগঠনগুলো এগিয়ে এলে দারিদ্র্য বিমোচন ও সমাজসেবা আরও ত্বরান্বিত হয়। আমি এই সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। এই সংগঠনের কার্যক্রম সমাজের অসহায় দারিদ্র্য অসুবিধা বঞ্চিত মানুষের উপকারে আসবে।

সভাপতির বক্তব্যে অত্র সংগঠনের সভাপতি জনাব প্রদীপ দেবনাথ বলেন,

“আমাদের এই ক্ষুদ্র প্রয়াস ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সকলের সহযোগিতা পেলে আমরা আরও বড় পরিসরে মানুষের সেবা করতে পারব। আমাদের সাথে সকলে মিলে কাজ করলে আমাদের কাজের গতি আরো বেড়ে যাবে, সত্য ন্যায়ের প্রতিষ্ঠা করতে চাইলে আপনারাও এই সংগঠনের সদস্য হতে পারেন।

নবীন প্রবীণ জনকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক গাজী মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নবীন প্রবীণ জনকল্যাণ সংস্থার সহ-সভাপতি আনিসুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ, কোষাধক্ষ্য শওকত আলী ফকির, মোঃ শাহীন শিকদার, সোহরাব হোসেন, সোলাইমান বেপারী,রফিকুল ইসলাম, মোঃ মাজহারুল ইসলাম, মোঃ ইব্রাহিম খলিল রনি, মোঃ সাদিকুর রহমান, আফসার উদ্দিন, রেজাউল কবির রাজীব, সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি