1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

গাজীপুরে তারেক রহমানের রাষ্ট্র ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন সালাউদ্দিন সরকার

Reporter Name
  • প্রকাশের সময় : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ৯১ বার দেখা হয়েছে

গাজীপুরে তারেক রহমানের রাষ্ট্র ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন সালাউদ্দিন সরকার।

নিজস্ব প্রতিবেদক ঃ

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে গাজীপুর মহানগরের গাছা থানা বিএনপির অন্তর্গত ৩৭ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এক মতবিনিময় সভা, লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ নভেম্বর) বিকালে কুনিয়া শহীদ আহসান উল্লাহ মাষ্টার উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন গাছা থানা বিএনপির সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ এবং পরিচালনা করেন গাজীপুর মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৬ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় শ্রমিক দলের কার্যকরী সভাপতি আলহাজ্ব সালাহউদ্দিন সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সভাপতি সরাফত হোসেন, পূর্ব থানা বিএনপির সাবেক আহ্বায়ক ইসমাইল সিকদার বসু, বাংলাদেশ কৃষি ফার্মের নেতা আক্তারুজ্জামান বাবুল, গাছা থানা বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইদ্রিস আলী, জসিম উদ্দিন দেওয়ান, গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী, এস এম রাসেল, রাকিব হোসেন চৌধুরী ও যুবদল নেতা অভি দেওয়ানসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব সালাহউদ্দিন সরকার বলেন, “তারেক রহমানের ঘোষিত ৩১ দফা শুধু বিএনপি’র রাজনৈতিক কর্মসূচি নয়, এটি একটি জাতী পুনর্গঠনের রূপরেখা। দেশে ন্যায়বিচার, জবাবদিহিতা ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। গাজীপুর হবে আন্দোলনের অগ্রভাগ, এখান থেকেই গণতন্ত্র পুনরুদ্ধারের শপথ নিতে হবে।”

তিনি আরও বলেন,“বর্তমান সরকারের অব্যাহত দুঃশাসন ও দুর্নীতির কারণে দেশ আজ চরম সংকটে। তাই জনগণের সরকার প্রতিষ্ঠা ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় প্রতিটি নেতা-কর্মীকে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে।”

সালাহউদ্দিন সরকার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন,“আগামী নির্বাচন হবে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই। জনগণ যদি ধানের শীষে ভোট দেয়, তবে আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করে দেশে ন্যায়বিচার ও উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করবো।” সভা শেষে লিফলেট বিতরণের মাধ্যমে এলাকাবাসীর মধ্যে বিএনপি’র ঘোষিত কর্মসূচি প্রচার করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি