1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

গাজীপুরে জুলাই সনদ, পিআর সহ পাঁচ দফা দাবিতে জামাত ইসলামের গণ মিছিল

Reporter Name
  • প্রকাশের সময় : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ৯৩ বার দেখা হয়েছে

গাজীপুরে জুলাই সনদ, পিআর সহ পাঁচ দফা দাবিতে জামাত ইসলামের গণ মিছিল

স্টাফ রিপোর্টার
জুলাই সনদ, পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) সহ পাঁচ দফা দাবিতে গাজীপুর মহানগর জামাত ইসলাম গণ মিছিল করে। শুক্রবার সকাল দশটার সময় গাজীপুর-৬ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী, তুরস্কের গাজী ইউনিভার্সিটির অধ্যাপক ড. হাফিজুর রহমানের নেতৃত্বে টঙ্গীর শালিকচূড়া এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে স্টেশন রোড বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। এসময় মহানগর আমীর অধ্যাপক জামাল উদ্দিন বলেন, দেশের রাজনৈতিক অস্থিরতা ও স্বৈরাচারী শাসনের অবসান ঘটাতে একমাত্র শান্তিপূর্ণ সমাধান জুলাই সনদের আইনভিত্তিক বাস্তবায়ন এবং পিআর পদ্ধতির নির্বাচনের মাধ্যমে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন নিশ্চিত করতে হবে। জনগণের ভোটাধিকার ফেরাতে আমাদের দাবি এখন জাতীয় প্রয়োজন। তিনি আরও বলেন, রাষ্ট্রে ন্যায়, জবাবদিহি ও সুশাসনের ভিত্তি স্থাপনে জনগণ ঐক্যবদ্ধ হলে অন্যায়, দুঃশাসন ও ভণ্ডামির রাজনীতি পরাজিত হবে। জনগণ এখন পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের অগ্রদূত হবে জামায়াতে ইসলামী।
এসময় আরও উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া, গাজীপুর মহানগর জামায়াতের আমীর অধ্যাপক জামাল উদ্দিন, নায়েবে আমীর মুফতি খায়রুল হাসান, মো. হোসেন আলী, সালাহ উদ্দিন আইয়ুবী, মহানগর সেক্রেটারি আ স ম ফারুক, সহকারী সেক্রেটারি আফজাল হোসাইন, পশ্চিম থানা জামায়াতের আমীর আনোয়ার হোসেন ভূঁইয়া, পূর্ব থানা আমীর নজরুল ইসলামসহ মহানগর, থানা ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী। বক্তব্য শেষে দলীয় প্রার্থীর পক্ষে ব্যাপক গণসংযোগ ও ব্যানার-পোস্টার প্রদর্শন করেন জামাত ইসলামের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি