1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

গাজীপুরে জামায়াতের নুরুল ইসলাম সবুজ গণভোটের বাস্তবায়নে দাবিতে বিক্ষোভ মিছিল করেন

Reporter Name
  • প্রকাশের সময় : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৫৯ বার দেখা হয়েছে

গাজীপুরে জামায়াতের নুরুল ইসলাম সবুজ গণভোটের বাস্তবায়নে দাবিতে বিক্ষোভ মিছিল করেন

মোঃ পলাশ সরকার:
গাজীপুর মহানগর:

গণভোটের রায় অমান্য করে জনগণের সাথে প্রতারণার অভিযোগ তুলে জনগণের ক্ষমতা ও মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে গাজীপুর মহানগর জামায়াতের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) সকালে গাজীপুর মহানগরের শিববাড়ী মোড় ৩৬ জুলাই চত্বরে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সমাবেশ শেষে একটি বিশাল মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নেয়ামত সড়ক এলাকায় গিয়ে শেষ হয়। গাজীপুর মহানগর জামায়াতের আমীর অধ্যাপক জামাল উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন নায়েবে আমীর ও কেন্দ্রীয় সূরা সদস্য মোঃ খায়রুল হাসান, কেন্দ্রীয় সূরা সদস্য ও গাজীপুর-৪ আসন থেকে নির্বাচিত এমপি সালাহউদ্দিন আইউবী, মহানগর সেক্রেটারি আ. স. ম. ফারুক, সহকারী সেক্রেটারি ও কেন্দ্রীয় সূরা সদস্য আফজাল হোসেন, আজারুল ইসলাম মোল্লা, মহানগর কর্মপরিষদ সদস্য নজরুল ইসলাম, নেয়ামত উল্লাহ শাকের, এমসিপির মুখ্য সমন্বয়ক এডভোকেট আলী নাসের খান, মহানগর সূরা সদস্য আশরাফ আলী কাজল, গাজীপুর সদর মেট্রো থানার ভারপ্রাপ্ত আমীর এডভোকেট সাদিকুজ্জামান খান, টঙ্গী পশ্চিম থানা আমীর আনোয়ার হোসেন ভূঁইয়া, গাছা থানা আমীর মাস্টার মিয়াজ উদ্দিন, বাসন থানা আমীর মাওলানা আকরামুল ইসলাম, পুবাইল থানা ভারপ্রাপ্ত আমীর এডভোকেট শামীম মৃধা, আইনজীবী থানা আমীর এডভোকেট শাহজাহান সিরাজী, মহানগর ছাত্রশিবিরের সভাপতি জাকির হোসেন, জেলা ছাত্রশিবিরের সভাপতি ইসমাইল পাঠানসহ অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ একইসাথে জাতীয় সংসদ ও সংবিধান সংস্কার পরিষদ গঠনের পক্ষে রায় দিলেও সরকার তা অগ্রাহ্য করে জনগণের সাথে প্রতারণা করেছে। তারা অভিযোগ করেন, গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার সাংবিধানিক কাঠামোগত সংস্কারের পরিবর্তে লোকদেখানো সংশোধনী প্রক্রিয়া চালু করেছে, যা জনগণের প্রত্যাশার পরিপন্থী। বক্তারা আরও বলেন, রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত না করে বরং নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মাধ্যমে দুর্নীতি, দমন-পীড়ন ও অস্থিতিশীলতার পথ তৈরি করা হচ্ছে। বিচার বিভাগের স্বাধীনতা, সাংবিধানিক প্রতিষ্ঠানের নিরপেক্ষতা এবং মানবাধিকার সুরক্ষার বিষয়গুলো উপেক্ষিত হচ্ছে বলেও তারা অভিযোগ করেন। সমাবেশ থেকে গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের দাবি জানানো হয়। একইসাথে বক্তারা দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি