1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

গাজীপুরে গাছা থানায় ২টি বিদেশি পিস্তল ও ২৪ রাউন্ড গুলিসহ গ্রেফতার-১

Reporter Name
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ৮৪ বার দেখা হয়েছে

গাজীপুরে গাছা থানায় ২টি বিদেশি পিস্তল ও ২৪ রাউন্ড গুলিসহ গ্রেফতার-১

গাজীপুর মহানগর প্রতিনিধি:

গাজীপুর মহানগরের গাছা থানায় বিশেষ অভিযানে ২টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ২৪ রাউন্ড গুলিসহ এক অস্ত্রধারীকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, সোমবার (২৯ ডিসেম্বর) রাত আনুমানিক ১০টা ০৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে গাছা থানাধীন দক্ষিণ খাইলকুর পূর্বপাড়া এলাকার বগারটেক চায়না ফ্যাক্টরি গলিতে অভিযান চালানো হয়। অভিযানটি পরিচালনা করেন গাছা থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মুহাম্মদ মনিরুজ্জামানের নেতৃত্বে একটি আভিযানিক টিম।

অভিযানকালে ওই এলাকার বাসিন্দা তাহেরের মালিকানাধীন বাড়ির ভাড়াটিয়া মোসলেম উদ্দিন মিয়া ওরফে মিয়া কসাই (৪০)-এর কক্ষ তল্লাশি করে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার ভাড়াকৃত রুম থেকে ২টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন এবং ২৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামি মোসলেম উদ্দিন মিয়া ওরফে মিয়া কসাই-এর পিতা মৃত জালাল মিয়া ও মাতা মৃত রোওসানা বিবি। তার স্থায়ী ঠিকানা বরিশাল জেলার বাকেরগঞ্জ থানা এবং ঢাকা মহানগরের হাতিরঝিল থানাধীন মগবাজার নয়াটোলা এলাকায়। বর্তমানে তিনি গাছা থানাধীন দক্ষিণ খাইলকুর পূর্বপাড়া এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পূর্বে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে হাতিরঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এবং শাহজাহানপুর থানায় অস্ত্র আইনে মামলা রয়েছে।
উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ থানায় নিয়ে গিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। এ ঘটনায় গাছা থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। মামলা নম্বর-৩২, তারিখ ৩০ ডিসেম্বর ২০২৫ খ্রি., ধারা—১৮৭৮ সালের অস্ত্র আইন (The Arms Act 1878) এর ১৯-এ।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে তদন্ত অব্যাহত রয়েছে এবং অবৈধ অস্ত্রের উৎস ও সম্ভাব্য সহযোগীদের শনাক্তে কাজ চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি