1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

গাজীপুরে কোনাবাড়ীতে হামলা ও ভাংচুরের প্রতিবাদে মানব বন্ধন

Reporter Name
  • প্রকাশের সময় : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫৫ বার দেখা হয়েছে

গাজীপুরে কোনাবাড়ীতে হামলা ও ভাংচুরের প্রতিবাদে মানব বন্ধন

মোঃ পাপেল‌‌ মিয়া

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও মারধরের প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শনিবার (২২ ফেব্রুয়ারি) কোনাবাড়ীর এশরার নগর হাউজিং সোসাইটির শতাধিক বাসিন্দা মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে অভিযোগ করা হয়, গত বৃহস্পতিবার রাত ৮টা থেকে ১২টা পর্যন্ত একদল সন্ত্রাসী কোনাবাড়ী হাউজিং এলাকায় তাণ্ডব চালিয়ে দোকানপাট ভাঙচুর করে এবং ৫-৭ জনকে মারধর করে আহত করে।

বক্তারা জানান, দেশীয় অস্ত্র নিয়ে প্রায় দুই শতাধিক সন্ত্রাসী ওই এলাকায় হামলা চালায়। এ সময় তারা বেশ কয়েকটি দোকান ভাংচুরের পাশাপাশি হাউজিং সোসাইটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফজলুর রহমানের পরিবার, সাধারণ সম্পাদক মো. আব্দুল বারেকের নাতিসহ কয়েকজনকে মারধর করে।

এশরার নগর হাউজিং সোসাইটির সাধারণ সম্পাদক মো. আব্দুল বারেক সরকার জানান, বৃহস্পতিবার কমিটির এক মিটিংয়ে সভাপতি সালাহ উদ্দিনের ছেলে উজ্জ্বলের সঙ্গে ফজলুর রহমানের তুচ্ছ বিষয় নিয়ে বাকবিতণ্ডা হয়। পরে উজ্জ্বল বিষয়টি কোনাবাড়ী থানার বিএনপির সাধারণ সম্পাদক বাবুলের ছেলে সালিম অভহিত করে। পরে সালিমের নেতৃত্বে একদল দুষ্কৃতিকারী ও সন্ত্রাসী বাহিনী নিয়ে এলাকায় দোকানপাট ভাংচুরসহ বিভিন্ন স্হাপনার ক্ষয়ক্ষতি করে। হামলায় তার নাতিসহ অন্তত ৫-৭ জন আহত হয়েছেন।

স্থানীয়রা জানান, হামলার মূল নেতৃত্বে ছিলেন সালিম, যিনি কোনাবাড়ী মেট্রো থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. বাবুল হোসেনের সন্তান। মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত তদন্ত পুর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হউক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি