1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

Reporter Name
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৩ বার দেখা হয়েছে

গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

গাজীপুর জেলা প্রতিনিধি: শ্রাবন্তী আক্তার।গাজীপুর জেলার কুনিয়া বড়বাড়ী এলাকায় (দুলাল মেম্বারের বাসা সংলগ্ন) অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬) পরিচালিত এ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ পাইপলাইন অপসারণ করা হয়।অভিযান পরিচালনা করেন ফারিয়া তাসনীম, সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, গাজীপুর। সংশ্লিষ্ট সূত্র জানায়, এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে গ্যাস ব্যবহার করা হচ্ছিল, যা সরকারি সম্পদের ক্ষতি ও নিরাপত্তা ঝুঁকি তৈরি করছিল।অভিযান চলাকালে ৩/৪ ইঞ্চি কিল ৩টি এবং ১ ইঞ্চি কিল ১টি অপসারণ করা হয়। পাশাপাশি প্রায় ৩০০ ফুট অবৈধ পাইপলাইন বিচ্ছিন্ন করা হয়েছে।প্রাপ্ত তথ্যানুযায়ী, আবাসিক শ্রেণির আনুমানিক ৫২০টি দ্বিমুখী সংযোগ বিচ্ছিন্ন করা হয়, যার মোট লোড প্রায় ১০,৯২০ ঘনফুট প্রতি ঘণ্টা। ফলে উল্লেখযোগ্য পরিমাণ অবৈধ গ্যাস ব্যবহার বন্ধ হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তারা জনসাধারণকে বৈধ সংযোগ ব্যবহার এবং যেকোনো অনিয়ম সম্পর্কে প্রশাসনকে অবহিত করার আহ্বান জানান।এ অভিযানে কোনো অর্থদণ্ড প্রদান করা হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি