
গাজীপুরে অপহরণের দুই ঘন্টা পর শিশু শিক্ষার্থী উদ্ধার, আটক ১
মোঃ পাপেল মিয়া
গাজীপুরে অপহরণের দুই ঘণ্টা পর অপহৃত এক মাদ্রাসা শিক্ষার্থীকে উদ্ধার ও অপহরণকারীকে আটক করছে সদর থানা পুলিশ।
১১ ই ফেব্রুয়ারি ২০২৫ ইং মঙ্গলবার বিকেলে সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নের কালনী চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে শিশুকে উদ্ধার করা হয়।অপহরণের ঘটনায় জড়িত ১ জনকে আটক করেছে পুলিশ। আটককৃত অপহরণকারী গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নের বলদা এলাকার রুহুল আমিনের ছেলে নাঈম হোসেন (১৮)। অপহৃত শিশু শ্রেষ্ঠ হোসেন আরব (৮) একই উপজেলার মারতা এলাকার হাবিব জেনারেল হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান হাবিবুর রহমানের ছোট ছেলে।
পুলিশ জানায়, গাজীপুর মহানগরীর উত্তর ছায়াবিথী এলাকার মারকাযুল কুরআন ওয়াস সুন্নাহ মাদরাসার সামনে থেকে বিকাল তিনটার দিকে অপরনকারীরা শিশু শিক্ষার্থী মোঃ শ্রেষ্ঠ হোসেন আরব’কে অপহরণ করে নিয়ে যায়। পরে এ ঘটনা পুলিশকে জানালে তথ্য প্রযুক্তির সহায়তায় বিকাল দুই ঘন্টার মধ্যে অভিযান চালিয়ে শিশুকে উদ্ধার ও অপহরণকারীকে আটক করা হয়।
এ বিষয়ে গাজীপুর সদর থানার চৌকস পুলিশ অফিসার এসআই- মোঃইয়াসিন আরাফাত জানান, জিএমপি সদর থানা জোনের সহকারী কমিশনার মোঃ দিন-ই-আলমের দিকনির্দেশনায় আমি ও এএসআই আব্দুর রশিদসহ সঙ্গীয় ফোর্স বিকাল তিনটায় অপহৃত শিশু দুই ঘন্টা অভিযান চালিয়ে পাঁচটার মধ্যে উদ্ধার ও একজন অপহরণকারীকে আটক করা হয়েছে। আরো অধিকতর তদন্তের জন্য জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।