1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

গাজীপুরের সেই বহুল আলোচিত ঘোড়ার মাংস বিক্রি বন্ধ করে দিয়েছে প্রশাসন।

Reporter Name
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ২৩৪ বার দেখা হয়েছে

গাজীপুরের সেই বহুল আলোচিত ঘোড়ার মাংস বিক্রি বন্ধ করে দিয়েছে প্রশাসন।
খসরু মৃধা

সম্প্রতি বহুল আলোচিত গাজীপুর মহানগরী পূবাইল থানা ৩৯ নং ওয়ার্ড হায়দ্রাবাদ গ্রামে ঘোড়ার মাংস বিক্রি বন্ধ করে দিয়েছে গাজীপুর জেলা প্রশাসন।

মঙ্গলবার গাজীপুর মহানগরীর হায়দ্রাবাদ এলাকায় আত তাকওয়া জামে মসজিদ সংলগ্ন ঘোড়ার মাংস বিক্রি করা নির্ধারিত জায়গায় গাজীপুর জেলা প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা করেন।এ সময় মাংস বিক্রেতারা জানান,যখন থেকে প্রাণী সম্পদ কর্মকর্তার মৌখিক নির্দেশনা পেয়েছি তার পর থেকে ‌ঘোড়ার মাংস বিক্রি বন্ধ আছে।
মোবাইল কোর্ট পরিচালনা করেন গাজীপুর জেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সরকারি কমিশনার জালাল উদ্দিন সাথে ছিলেন গাজীপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডঃ মোঃ শাহিন মিয়া।
এ সময় তারা জানান,ঘোড়ার মাংস বিক্রি ইতিমধ্যে নিষেধ করে দেওয়া হয়েছে,এ বিষয়ে জেলা প্রশাসন ও জেলা প্রাণী সম্পদ অফিসের নজরদারি চলমান রয়েছে।

উল্লেখ্য গত তিন থেকে চার সপ্তাহ ধরে গাজীপুরের হায়দ্রাবাদ এলাকায় অবাধে ঘোরার মাংস বিক্রি করা হচ্ছে।
দেশের বিভিন্ন এলাকা থেকে উৎসুক জনতা ঘোড়ার মাংস ক্রয় করতে ছুটে আসছেন গাজীপুরের হায়দ্রাবাদ এলাকায়, এ বিষয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া রয়েছে,কেউ কেউ ঘোড়ার মাংস খাওয়াকে অরুচিকর বলে মন্তব্য করেছেন। এ বিষয়ে বিভিন্ন ওলামা মাশায়েখদের মধ্যেও রয়েছে দ্বৈত মত। বিষয়টি প্রশাসনের নজরে আনলে প্রশাসন ঘোড়ার মাংস বিক্রি করতে নিষেধ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি