1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

গাজীপুরের পূবাইল এলাকা থেকে ৩০ বোতল বিদেশী মদ সহ আটক ২

Reporter Name
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ৩১০ বার দেখা হয়েছে

গাজীপুরের পূবাইল এলাকা থেকে ৩০ বোতল বিদেশী মদ সহ আটক ২

ফরিদ মৃধা
গাজীপুর মহানগরীর পূবাইলে ৩০ বোতল বিদেশি মদসহ ০২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পূবাইল থানা পুলিশ।

মঙ্গলবার পূবাইল থানার ৪২নং ওয়ার্ড করমতলা এলাকার রাবেয়া ফিলিং স্টেশনের পার্শ্বে থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন ঢাকা মহানগরীর দক্ষিণখান থানার মনসুর আলীর ছেলে সোহেল (৪৮) এবং নাটোর জেলার লালপুর থানার রাকসা গ্রামের মৃত আগর আলীর ছেলে আব্দুর রশিদ মিশন (৩৫)।

পূবাইল থানার এস আই হুমায়ূন কবির জানান, ঈদকে সামনে রেখে মাদকের এ চালানটি সীমান্তবর্তী সিলেট থেকে এনে পূবাইল এলাকায় বিক্রি করতে চেয়েছিল মাদক ব্যবসায়ীরা ।জব্দকৃত মদের অবৈধ বাজার মূল্য প্রায় ৭০ হাজার টাকা।

পূবাইল থানার অফিসার ইনচার্জ শেখ মো: আমিরুল ইসলাম জানান, আটককৃত ০২ মাদক ব্যবসায়ীকে নিয়মিত মাদক মামলা রুজু করে গাজীপুর কোর্টে প্রেরণ করা হয়েছে, ঈদকে সামনে রেখে মাদক নির্মূলে পূবাইল থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি