1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

গাজীপুরের পূবাইলে হাত-পা বেধে ফ্ল্যাট বাড়িতে ডাকাতি

Reporter Name
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ২৮২ বার দেখা হয়েছে

গাজীপুরের পূবাইলে হাত-পা বেধে ফ্ল্যাট বাড়িতে ডাকাতি

ফরিদ মৃধা

গাজীপুর মহানগরের পূবাইল থানার হায়দরাবাদ এলাকায় ফ্ল্যাট বাড়ির গ্রিল কেটে গৃহকর্তা ও ভাড়াটিয়া পরিবারের সবার হাত-পা চোখ বেধে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।
ঘন্টা খানেকের মধ্যে প্রায় ৬লাখ টাকা, ৮ভরি স্বর্ণালংকার ও মোবাইল লুট করে নিয়ে যায় সংঘবদ্ধ ডাকাত দল।ডাকাতেরা একটি কালো হাইয়েচ গাড়িতে চলে যাওয়ার পর খবর পেয়ে প্রতিবেশীরা বাড়িতে ঢুকে তাদের বাধন খুলে মুক্ত করেন।

বৃহস্পতিবার ভোর রাত ৪টা থেকে শুরু করে ফজরের আজানের আগ মূহুর্ত পর্যন্ত এই চাঞ্চল্যকর ডাকাতির ঘটনাটি ঘটে নগরীর পূবাইল থানার ৩৯ নং ওয়ার্ডের হায়দরাবাদ এলাকার দিঘির উত্তর পাড় বদুর টেক এলাকার সাইদুল ইসলামের বাড়িতে। সাইদুল ইসলাম একই এলাকার নুর মোহাম্মদের ছেলে।

গৃহকর্তা সাইদুল জানান ৪-৫ জন ডাকাত ২য়তলার বারান্দার গ্রীল কেটে কালো রঙ্গের মাংকি টুপি পরা অবস্থায় বাড়িতে ঢুকে সবার হাত-পা রশি দিয়ে বেধে দেশিয় অস্ত্রের মুখে জিম্মি করে পরিবারের সবাইকে মারধর করে।ওই সময় আমার নগদ প্রায় ৫ লাখ টাকা ও আমার মেয়ের ঘর থেকে প্রায় ৭ ভরি স্বর্ণালংকার ও নিচতলার এক ভাড়াটিয়ার কিস্তির ৭০ হাজার টাকা, দুটি স্বর্ণের চেইন, অন্য ভাড়াটিয়ার একটি মোবাইল ও ২৭ হাজার টাকা অস্ত্রের মুখে নিয়ে নেয়।তবে ডাকাতদলের মধ্যে বাড়ির বাইরে কতজন ছিল সেইটা আমি জানিনা।

ডাকাতির বিষয়ে জানতে চাইলে পূবাইল থানার অফিসার ইনচার্জ শেখ আমিরুল ইসলাম জানান
ডাকাতির অভিযোগ পাইনি, পাইলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি