
গাজীপুরের পূবাইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী অনুষ্ঠিত ।
খসরু মৃধা
গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৪১ নং ওয়ার্ডের খিলগাঁও আপন ভুবন রিসোর্টে মহান স্বাধীনতার ঘোষক ও বিএনপি’র প্রতিষ্ঠিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) – এর ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা,মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। শনিবার (৩১শে মে ২০২৫ ইং) বেলা ২ ঘটিকার সময় পূবাইল থানা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় । উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন গাজীপুর জেলা বিএনপি’র আহবায়ক জনাব এ কে এম ফজলুল হক মিলন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপি’র সাঃ সম্পাদক এম. ম়ঞ্জুরুল করিম রনি। পূবাইল থানা বিএনপি’র সভাপতি জনাব মনির হোসেন সিকদার বকুল এর সভাপতিত্বে এবং পূবাইল থানা বিএনপি’র সাধারণ সম্পাদক হারুন অর রশিদ সরকার এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন পূবাইল থানা বিএনপির সিনিয়র সহ সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ,যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মনসুর আলী,সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন ভূঁইয়া ও নজরুল ইসলাম, শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম, পূবাইল থানা ৪১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনোয়ার দেওয়ান, পূবাইল থানা বিএনপির নেতা আব্দুল বাতেন ভূইয়া।
বক্তারা জিয়াউর রহমানের দেশপ্রেম, নেতৃত্বগুণ এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার ভূমিকাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। কর্মসূচির অংশ হিসেবে দুস্থদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।