1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

গাজীপুরের পূবাইলে পারিবারিক কলহে থানায় অভিযোগ

Reporter Name
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ১৯৮ বার দেখা হয়েছে

গাজীপুরের পূবাইলে পারিবারিক কলহে থানায় অভিযোগ

খসরু মৃধা

পূবাইল থানার অভিযোগ সূত্রে জানা যায় যে, গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন ৪২ নং ওয়ার্ডের তালটিয়া এলাকার মোসাঃ মর্জিনা আক্তার (৩৫) ,পিতা মৃত আবু বক্কর, মাতা মোসাঃ রহিমা খাতুন, স্বামী মোঃ মোশারফ হোসেন বাদী হয়ে অভিযোগ করেন যে, বিবাদী গং গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন ৪২ নং ওয়ার্ডের ১.মোসাঃ শায়লা (২২) স্বামী মোঃ ফয়সাল পাঠান, ২.মোঃ ফয়সাল পাঠান, পিতা -মোবারক হোসেন পাঠান এর বিরুদ্ধে অভিযোগ করেন যে ১ নং বিবাদী শায়লা সম্পর্কে ভাতিজা এবং ২ নং বিবাদী ভাতিজা। ১ নং বিবাদীর মেয়ে রোজা (০১) এর শরীরে চুলকানি হওয়ায় তারা কোন চিকিৎসা না নেওয়ার কারণে বিষয়টি আমাদের সকলের কাছে খারাপ লাগায় আমার ছেলে মাহিদুল ইসলাম (১৯) ১৪/০৪/২০২৬ তারিখ সকাল ১১ ঘটিকায় পূবাইল থানাধীন সাকিনস্থ আমার নিজ বাড়ির উঠানে ০১ নং বিবাদীকে বলে রোজার ভাল ডাক্তার দেখাইয়া চিকিৎসা করান না কেন। তখন ০১ নং বিবাদী উক্ত বিষয় নানিয়া বিতর্কিত করিয়া আমার ছেলেকে এলোপাথারি কিল ঘুষি মারিয়া শরীরের বিভিন্ন স্থানে নীলা ফুলা জখম করে এবং কাঠের চেলি দিয়ে আঘাত করিয়া নিলাফুলা জখম করে। আমি প্রতিবাদ করিলে ০১ নং বিবাদী মোসাঃ শায়লা আমার চুলের মুঠি ধরিয়া টানা হেচড় করিয়া শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি চড় থাপ্পর ও ঘুসি মারিয়া নীলা ফুলা জখম করে এবং ঘটনার বিষয় নিয়ে বেশি বাড়াবাড়ি করিলে আমাকে সহ আমার পরিবারের সদস্যদের খুন করিবে মর্মে হুমকি প্রদর্শন করে। পাশাপাশি সামান্য ঝগড়াঝাটি হইলে ১ নং বিবাদী উগ্র মেজাজ দেখিয়া নিজে নিজে আত্মহত্যা করার চেষ্টা করে। ২ নং বিবাদী পুলিশ সদস্য হওয়ায় ০১ নং বিবাদী প্রায় সময় ০২ নং বিবাদী ক্ষমতার দাপট দেখান। এ বিষয়ে ০২ নং বিবাদী ০১ নং বিবাদীকে শাসন বারন না করিয়া উস্কানি দিয়া থাকে। উক্ত ঘটনায় আমি অসুস্থ হইলে আমার পরিবারের লোকজন দ্রুত শহীদ তাজউদ্দিন আহম্মদ মেডিকেল কলেজ হাসপাতাল গাজীপুর নিয়ে গিয়ে চিকিৎসা গ্রহণ করি। আমার চিকিৎসা রেজিঃ নং-২৭৯৬/১৭, আমার ছেলের চিকিৎসা রেজিঃ নং-২৭৯৭/১৮, উভয় তারিখ-১৪/০৪/২০২৬ খ্রিঃ । এলাকার সূত্রে জানা গেছে যে, বিবাদী গন পুলিশের ক্ষমতা দেখিয়ে প্রায় সময়ই বয় ভীতি প্রদর্শন করে বলে জানা যায়। ০২ নং বিবাদী ফয়সাল পাঠানের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন এ ব্যাপারে পূবাইল থানায় বসে বিষয়টি মীমাংসা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি