
গাজীপুরের পূবাইলে গাজীপুর ৫ আসনেএমপি মিলন ভাইকে নমিনেশন দেওয়ায় তাৎক্ষণিক আলোচনা মিলাদ মাহফিল তবারক বিতরণ
খসরু মৃধা
গাজীপুর ৫ আসনে এ কে এম ফজুল হক মিলন কে বিএনপি থেকে নমিনেশন দেওয়ায় গাজীপুর মহানগর পুবাইল থানার ৪০ নং ওয়ার্ড কুদাব এলাকায় পূবাইল থানার বি এন পি’র সদস্য ও ৪০ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আলহাজ্ব আব্দুল বাতেন ভূঁইয়া ও পূবাইল থানার বিএনপির সদস্য মোঃ রাশিদুল আলম মোল্লা নেতৃত্বে এক কর্মীসভা, মিলাদ মাহফিল ও তবারক বিতরণের আয়োজন করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত হয়ে বক্তারা বলেন বিএনপি একটি বড় দল বিএনপি জনগণের দল এই দলে মুসলিম হিন্দু খ্রিস্টান সহ সব ধর্মেরই লোক আছে। এই দলেরই প্রার্থী হলেন গাজীপুর ৫ আসনের সাবেক সংসদ সদস্য গরিব দুঃখী মেহনতী মানুষের নেতা এ কে এম ফজলুল হক মিলন। এই নেতায় আজ বিএনপি থেকে নমিনেশন পাওয়ায় তাৎক্ষণিক আমরা কর্মী সভা সবা ডেকে মহান আল্লাহতালার কাছে শুকরিয়া আদায় করে মিল্লাত মাহফিলও তবারক বিতরণ করেছি। এই মিলাদ মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক জিয়া সহ সকল নেতার সুস্বাস্থ্য কামনা করছি এবং গাজীপুর ৫ আসনের এমপি প্রার্থী একেএম ফজলুল হক মিলন এর জন্য সবার কাছে দোয়া ও ভোট চাইলেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি’র প্রবীণ নেতা মোমরেজ মুন্সি, পূবাইল থানা যুবদল নেতা শাকিল ভুঁইয়া ও কায়সার হোসেন নয়ন । পূবাইল থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি পদপ্রার্থী নাহিদ খান, ও মেহেদী হাসান। আরো উপস্থিত ছিলেন পূবাইল থানা বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।