
গাজীপুরের পূবাইলে কাভার্ডভ্যানের চাপায় অটো রিকশা চালকের মৃত্যু
খসরু মৃধাঃ
গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৪০ নং ওয়ার্ডের
মেঘডুবি এলাকায় উল্টে গিয়ে কাভার্ডভ্যান এর চাপায় অটো রিকশা চালক মো: বায়জিদ (১৮) এর মৃত্যু হয়েছে।
বুধবার ২১ মে ২০২৫ ইং দুপুরে
ঢাকা বাইপাস রোডের মেঘডুবী (সরকারি প্রাথমিক বিদ্যালয়) এলাকায় বাইপাস সড়কে এ দূর্ঘটনা ঘটে।
নিহত বায়জিদ কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার নাজিমউদ্দীন এর ছেলে। বর্তমানে কুদাব বাগিচা এলাকার হায়দার এর বাড়ীর ভাড়াটিয়া।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, দুপুরের দিকে মেঘডুবি কলের বাজার রাস্তা থেকে ঢাকা বাইপাস রোডে উঠার সময় হঠাৎ কাভার্ডভ্যানটি উল্টে অটো রিকশার উপর পড়ে যার ফলে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয় । অটো রিক্সায় কাঁচামাল ও একজন যাত্রী ছিল। যাত্রীটি লাফ দিয়ে প্রাণে বেঁচে যায়।
পূবাইল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে।