1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

গাজীপুরের পূবাইলে উদযাপিত হলো ৪০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৭ বার দেখা হয়েছে

গাজীপুরের পূবাইলে উদযাপিত হলো ৪০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা।

খসরু মৃধা

গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৪১ নং ওয়ার্ডের উধুর শ্রী শ্রী জগন্নাথ দেবের বিগ্রহ মন্দিরে উদযাপিত হল ৪০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা ও রথমেলা ।

রবিবার (৭ই সেপ্টেম্বর ২০২৫ ইং) জগন্নাথ দেবের রথযাত্রা উদযাপিত হয়। প্রতি বছরের ন্যায় এবারও ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে এ রথযাত্রা উপলক্ষে মেলার আয়োজন করা হয়।

জগন্নাথ দেবের রথযাত্রা উদযাপন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও কার্যকরী কমিটির সকল সদস্যবৃন্দ এ রথ যাত্রা ও রথ মেলার আয়োজন করেন।

রথযাত্রা ও মেলা কমিটির সভাপতি/সাধারণ সম্পাদক বলেন ঐতিহ্যবাহী শ্রী শ্রী জগন্নাথ দেবের এই রথযাত্রা ও মেলার অনুষ্ঠানটি ৪০০ বছর যাবত ধারাবাহিকভাবে চলে আসছে। এবারও এর ব্যতিক্রম নয়।

রথযাত্রা উপলক্ষে বিরাট মেলার আয়োজন করা হয়েছে। মেলায় বসেছে বিভিন্ন প্রকারের দোকান। অত্যন্ত সুন্দর ও সুশৃংখলভাবে সাজানো হয়েছে দোকানের পসরা।

উক্ত মেলায় উঠেছে বিভিন্ন প্রকার কাঠ ও আসবাবপত্রের জিনিসপত্র এবং সংসারের নিত্য ব্যবহার্য জিনিসপত্র ।

তাছাড়াও বিভিন্ন প্রকার খাবারের দোকান পত্রও পসরা বসিয়েছে যেমন মিষ্টি, নিমকি , বুট, পিয়াজু, চিংড়ি, আখের রস, আইসক্রিম সহ বিভিন্ন রকমের দোকান।

উক্ত মেলা এসে বিভিন্ন দর্শনার্থী ও ভক্ত বৃন্দ বলেন আমরা অত্যন্ত খুশি হয়েছে। উনারা আরো বলেন দীর্ঘদিন যাবত এরকম একটি দিনের জন্য আমরা এক বছর অপেক্ষায় থাকি। যাতে আমরা মন খুলে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা ও মেলাটা উপভোগ করতে পারি এবং উক্ত মেলার মাধ্যমে আমাদের মাঝে ভাতৃত্ব বন্ধন গড়ে ওঠে যার ফলে আমাদের মধ্যে শ্রী শ্রী জগন্নাথ দেবের কৃপায় ফিরে আসে অনাবিল সুখ ,শান্তি ও সমৃদ্ধি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি