1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

গাজীপুরের পূবাইলে ইজিবাইক চালক হত্যা: প্রধান আসামি মমতাজ আলী লালমনিরহাট থেকে গ্রেফতার

Reporter Name
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৫৮ বার দেখা হয়েছে

গাজীপুরের পূবাইলে ইজিবাইক চালক হত্যা: প্রধান আসামি মমতাজ আলী লালমনিরহাট থেকে গ্রেফতার

খসরু মৃধাঃ
গাজীপুরের পূবাইল এলাকায় বহুল আলোচিত ইজিবাইক চালক শাহাবুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি মোঃ মমতাজ আলী (৩৯) কে যৌথ অভিযানে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১ ও র‌্যাব-১৩।

রবিবার (২৯ মার্চ) রাতে লালমনিরহাট জেলার হাতিবান্দা থানার ভোটমারি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব সূত্রে জানা যায়, গত ১১ মার্চ ২০২৬ সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন মেঘডুবি এলাকায় মেঘডুবি কেন্দ্রীয় জামে মসজিদের সামনে ইজিবাইক চালক শাহাবুল ইসলাম (৪৭)-কে চেতনানাশক ওষুধ খাইয়ে অজ্ঞান করে তার ইজিবাইক ছিনতাই করা হয়। পরে স্থানীয়রা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
চিকিৎসাধীন অবস্থায় ১৭ মার্চ বিকেলে শাহাবুল ইসলাম মারা যান। এ ঘটনায় তার বড় ভাই মোঃ মাহাবুল ইসলাম বাদী হয়ে পূবাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পরবর্তীতে র‌্যাব-১ (গাজীপুর) ও র‌্যাব-১৩ (রংপুর) এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, মামলার প্রধান আসামি মমতাজ আলী লালমনিরহাট জেলার হাতিবান্দা উপজেলার ভোটমারি এলাকায় আত্মগোপনে রয়েছে। এরই প্রেক্ষিতে রবিবার রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটে ভোটমারি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি