1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

গাজীপুরের পূবাইলে আগুনে পুড়লো ৩ টি ঝুট গুদাম

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ২৮৯ বার দেখা হয়েছে

গাজীপুরের পূবাইলে আগুনে পুড়লো ৩ টি ঝুট গুদাম

খসরু মৃধা

গাজীপুরের পূবাইলের ৩৯নং ওয়ার্ড হায়দ্রাবাদ এলাকায় ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ৩ টি গুদামসহ গুদামের মালামাল পুড়ে যায়। খবর পেয়ে টঙ্গী এবং জয়দেবপুর ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন।
শনিবার দিবাগত মধ্য রাতে
পূবাইলের হায়দারাবাদ এলাকায় ঝুটের গুদামে এ অগ্নিকাণ্ড ঘটে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক (ডিএডি) মোহাম্মদ মামুন বলেন, ‘ঝুট ব্যবসায়ী কাইয়ুমের গুদাম থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। স্থানীয়রা প্রথমে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে পাশের আব্দুল আজিজ এবং মিজানের গুদামে আগুন ছড়িয়ে পড়লে তারা ফায়ার সার্ভিসে খবর দেয়।’
তিনি আরও বলেন, ‘খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ৩টি এবং জয়দেবপুর ফায়ার সার্ভিসের ২টিসহ পাঁচটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। ততক্ষণে আগুনে তিনটি ঝুট গুদামের বেশিরভাগ মালামাল পুড়ে যায়। ঝুট গুদামের ভেতরে প্লাস্টিক ধরনের ফেব্রিকসসহ দাহ্যপদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে।’
ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ৩ ঘণ্টা চেষ্টা করে রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তিনি জানাতে পারেননি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি