1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

গাজীপুরের পূবাইলে আইন শৃঙ্খলার চরম অবনতি দিনে দুপুরে ছিনতাই জনমনে আতঙ্ক

Reporter Name
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ২৯৮ বার দেখা হয়েছে

গাজীপুরের পূবাইলে আইন শৃঙ্খলার চরম অবনতি দিনে দুপুরে ছিনতাই জনমনে আতঙ্ক
খসরু মৃধাঃ
গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন ৪১নং ওয়ার্ড ভাদুন এলাকায় প্রকাশ্য দিনে দুপুরে ০৩ তরুণীর কাছ থেকে ছুরি ঠেকিয়ে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

শুক্রবার(১১/০৪/২৫) দুপুরে ভাদুন কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ব্যবস্থাপনা পরিষদ নির্বাচনে ভোট দিতে যাওয়ার পথে ডেমর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ভিকটিম তমা রানী সরকার জানান, নিজ বাড়ি ডেমর পাড়া থেকে ভাদুন এলাকার ভোটকেন্দ্রে যাওয়ার জন্য আরও ০২জন তরুণীসহ ০১টি অটোরিকশায় রওনা হন। কিছুদূর যাওয়ার পর ০১টি মোটরসাইকেলে থাকা ০৩ জন দুর্বৃত্ত তাদের গতিরোধ করে। এ সময় মোটরসাইকেলের পেছনে থাকা ০২ জন ছুরি দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে এবং তাদের ব্যাগ, ০৩ টি স্মার্টফোন ও সঙ্গে থাকা ০৬ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয়।

দিনে দুপুরে এমন ঘটনায় পূবাইল থানা এলাকার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

পূবাইল থানার অফিসার ইনচার্জ শেখ মো: আমিরুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি