1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

গাজীপুরের টঙ্গীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান মে দিবস

Reporter Name
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৫৩ বার দেখা হয়েছে

গাজীপুরের টঙ্গীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান মে দিবস
মোঃ পাপেল মিয়া।গাজীপুর জেলা প্রতিনিধি।
ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৬। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। শুক্রবার ১ মে সকাল ১০ ঘটিকায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে টঙ্গী শিল্প সম্পর্ক শিক্ষায়তন (টিআই), কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং জেলা প্রশাসন, গাজীপুর যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নুরুল করিম ভূঁইয়া । অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন টঙ্গী শিল্প সম্পর্ক শিক্ষায়তনের পরিচালক মিনু আফরোজ। এসময় আরো উপস্থিত ছিলেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহরিয়ার নজির, জেলা ম্যাজিস্ট্রেট মোছাঃ সালমা খাতুন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক প্রকৌশলী এম এ মামুন অর রশিদ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ তাহেরুল হক চৌহান, হামেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদের মোল্লা, উপ-মহাব্যবস্থাপক আশাদুল ইসলাম আসাদ, গাজীপুর শ্রম আদালতের ডেপুটি ম্যানেজার জাকারিয়া খালেদ, হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের উপ-ব্যবস্থাপক (মানবসম্পদ) মোঃ জাকারিয়া খালেদ, টঙ্গী ট্রেড ইউনিয়নের সাধারণ সম্পাদক কামরুজ্জামান হেলাল, শ্রমিক প্রতিনিধি সিদ্দিকুর রহমান, এবং শিল্প সম্পর্ক ইনস্টিটিউট (আইআরআই)-এর শ্রম-প্রদর্শনী শিল্পী আব্দুল বাতেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টঙ্গী শিল্প সম্পর্ক শিক্ষায়তনের অডিও ভিজ্যুয়াল অফিসার মোঃ শফিকুল ইসলাম। বক্তারা বলেন, মহান মে দিবস শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামের প্রতীক। ১৮৮৬ সালের শিকাগোর ঐতিহাসিক শ্রমিক আন্দোলনের মধ্য দিয়ে ৮ ঘণ্টা কর্মদিবসের দাবিতে যে আত্মত্যাগের ইতিহাস গড়ে উঠেছিল, তা আজও বিশ্বজুড়ে শ্রমজীবী মানুষের প্রেরণা হয়ে আছে। তারা আরও বলেন, জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস কর্মক্ষেত্রে দুর্ঘটনা প্রতিরোধ, স্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরে। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে শ্রমিকদের নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও ন্যায্য অধিকার নিশ্চিত করা অপরিহার্য। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, শ্রমিক প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আয়োজনের মাধ্যমে শ্রমিকদের অধিকার, নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি