1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

গাজীপুরের টঙ্গীতে ট্রাভেল ব্যাগে খন্ডিত মরদেহের পরিচয় শনাক্ত।

Reporter Name
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ২৯৬ বার দেখা হয়েছে

গাজীপুরের টঙ্গীতে ট্রাভেল ব্যাগে খন্ডিত মরদেহের পরিচয় শনাক্ত।

খসরু মৃধাঃ

টঙ্গীতে ট্রাভেল ব্যাগে খন্ডিত অজ্ঞাত পুরুষের মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশ।

শুক্রবার খন্ডিত মরদেহের আঙ্গুলের ছাপ থেকে সিআইডির ক্রাইম সিন ইউনিট তার পরিচয় শনাক্ত করে।

নিহত যুবকের নাম মোঃঅলি (৩৫)
তিনি নরসিংদী জেলা সদরের করিমপুর গ্রামের সুরুজ মিয়ার ছেলে।

ট্রাভেল ব্যাগে খন্ডিত মরদেহের পরিচয় শনাক্তের সত্যতা নিশ্চিত করে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরিদুল ইসলাম জানান,ইতিমধ্যে নিহতের পরিবার কে খবর দেওয়া হয়েছে,ময়নাতদন্তের জন্য লাশ টি গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

এর আগে শুক্রবার সকাল আনুমানিক সাড়ে ৯ টার দিকে টঙ্গী পূর্ব থানাধীন স্টেশন রোড হাজীর বিরিয়ানির সামনে রাস্তার উপর পরিত্যক্ত অবস্থায় একটি ট্রাভেল ব্যাগ পরে থাকতে দেখে স্থানীয়রা টঙ্গী পূর্ব থানা পুলিশ কে খবর দিলে, টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যাগ খুলে অজ্ঞাত পুরুষ এর মরদেহ দেখতে পায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি