1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

গাজীপুরের টঙ্গীতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির নির্বাচনী প্রতীক

Reporter Name
  • প্রকাশের সময় : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ৭৩ বার দেখা হয়েছে

গাজীপুরের টঙ্গীতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির নির্বাচনী প্রতীক

মোঃ পাপেল মিয়া
ধানের শীষের পক্ষে তরুণদের অংশগ্রহণে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩ নভেম্বর) বিকেলে টঙ্গী পূর্ব থানা বিএনপির উদ্যোগে আয়োজিত এই র‍্যালির নেতৃত্ব দেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি ও গাজীপুর-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সরকার জাবেদ আহাম্মেদ সুমন। র‍্যালিটি টঙ্গীর ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের চেরাগআলী হয়ে টঙ্গী সরকারি কলেজের সামনে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। র‍্যালীতে হাজার হাজার নেতাকর্মী ও তরুণ সমর্থকরা অংশগ্রহণ করেন। র‍্যালির প্রধান অতিথির বক্তব্যে সরকার জাবেদ আহাম্মেদ সুমন বলেন, দেশের যুব সমাজ আজ পরিবর্তনের প্রত্যাশায় একত্রিত হয়েছে। বিএনপি বিশ্বাস করে তারুণ্যই পরিবর্তনের মূল শক্তি। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য তরুণরাই হবে আগামী দিনের অগ্রণী সেনানী।
তিনি আরও বলেন,আমরা চাই টঙ্গীসহ গাজীপুরের প্রতিটি এলাকায় ধানের শীষের পক্ষে তারুণ্যের জোয়ার বইয়ে দিতে। ইনশাআল্লাহ, জনগণই বিজয় এনে দেবে। এসময় উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইসমাইল হোসেন রানা, সঞ্জিত রবি দাস, সাংগঠনিক সম্পাদক নূর-ই মোস্তফা খান, টঙ্গী পূর্ব থানা যুবদলের আহ্বায়ক আকবর হোসেন ফারুক, যুগ্ম আহ্বায়ক বেনজির আহম্মেদ পিন্টু, গাজীপুর মহানগর যুব দলের সদস্য রাজীব বীন শহীদ রিগান, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম সাথী, ৪৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুরে আলম জিকু, সাধারণ সম্পাদক গাজী মহসিন, ৪৪ নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামাল হোসেন বুলু, ৪৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সবিরুল গাজী, সাধারণ সম্পাদক ইয়ানির আরাফাত মিন্টু, ৪৬ নং ওয়ার্ড বিএনপি সভাপতি লিয়াকত হোসেন, সাধারণ সম্পাদক সোহেল রানা, ৪৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, ৫৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমান উল্লাহ আমান, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন নিরব, ৫৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোস্তফা সরকার, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু, টঙ্গী পূর্ব থানা যুবদল নেতা মোফাজ্জল উদ্দিন সরকার বিজয়, টঙ্গী পূর্ব থানা মহিলা দলের সাধারণ সম্পাদক রাবিয়া খাতুন, এছাড়াও বিএনপি ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। র‍্যালি শেষে উপস্থিত নেতাকর্মীরা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি