1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

গাজীপুরকে পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে সকলের সহযোগিতা প্রয়োজন: প্রধান নির্বাহী কর্মকর্তা

Reporter Name
  • প্রকাশের সময় : বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ২৭৬ বার দেখা হয়েছে

গাজীপুরকে পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে সকলের সহযোগিতা প্রয়োজন: প্রধান নির্বাহী কর্মকর্তা

খসরু মৃধা
নগরবাসীর সকলের সহযোগীতা নিয়ে গাজীপুরকে একটি পরিচ্ছন্ন নগরীতে পরিণত করতে চাই বলে মন্তব্য করেছেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ন সচিব) আবদুল লতিফ খান। পরিষ্কার-পরিচ্ছন্ন ও বসবাসের যোগ্য করতে গাজীপুর সিটি কর্পোরেশনের পাশাপাশি এখানে বসবাসকারী সকল নাগরিকদের সহযোগিতা চেয়ে নগরীর বিভিন্ন স্থানে পরিছন্নতা কার্যক্রম পরিদর্শনের তিনি এসব কথা বলেন।

বুধবার (২এপ্রিল) ঈদের তৃতীয় দিন মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় ময়লা-আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে প্রধান নির্বাহী কর্মকর্তা(যুগ্ন সচিব) আবদুল লতিফ খান বলেন, ময়লা-আবর্জনা পরিষ্কার গাজীপুর সিটি কর্পোরেশনের একটি নিয়মিত কাজের অংশ। প্রতিদিন আমাদের পরিচ্ছন্নতাকর্মীরা রাস্তা ও ফুটপাতের ময়লা অপসারণ করছে।

তিনি আরও বলেন, আমাদের ময়লা-আবর্জনা পরিচ্ছন্নতার অভিযানে অংশ হিসেবে আমাদের পরিচ্ছন্ন কর্মীদের কার্যক্রম দেখার জন্য প্রতিদিনের মত আজকেও পরিদর্শনে এসেছি।
নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা যেখানে সেখানে যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলে সিটি কর্পোরেশনের নির্ধারিত স্থানে ময়লা আবর্জনা ফেলুন। নগর পরিষ্কার রাখার দায়িত্ব গাজীপুর সিটি কর্পোরেশনের। আমরা যথাযথ সময়ে তা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো।

তিনি আরও জানান, ময়লা-আবর্জনা পরিচ্ছন্নতার অভিযান প্রতিদিনই চলে। আমরা মাঠ পরিদর্শন করে এ অভিযান আরও বেগবান করি। যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা থেকে বিরত থেকে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার জন্য বসবাসকারীদের আরো সচেতন হতে হবে। একটু সচেতন হলে আমরাই আমাদের নগরীকে সুন্দর করে গড়ে তুলতে পারি।

পরিষ্কার পরিচ্ছন্নতার জনবলের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমাদের পর্যাপ্ত জনবল নেই। স্বল্প সংখ্যাক জনবল নিয়ে গাজীপুর সিটি কর্পোরেশন রাত দিন কাজ করে যাচ্ছে। তাছাড়া পরিচ্ছন্ন কর্মীরা ঠিকঠাক কাজ করছে কিনা তা প্রতিদিনই আমি মাঠ পর্যায়ে পরিদর্শন করি। আর যেখানে পরিদর্শন করতে না পারি সেখানে ভিডিও কলের মাধ্যমে তা তদারকি করি।

পরিদর্শনকালে গাজীপুর সিটি কর্পোরেশনের তত্বাবধায়ক প্রকৌশলী (যান্ত্রিক,বিদ্যুৎ,পানি) সুদীপ বসাক, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ সোহেল রানা, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (আনিক-৫) ফিরোজ আল মামুন, আইন কর্মকর্তা রুবেল মাহমুদ, প্রকৌশলী (যান্ত্রিক)আমজাদ হোসেনসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি