1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

গফরগাঁও উপজেলার পাগলা থানার সৌদি আরব প্রবাসী ফাহাদ কিডন্যাপকারী চক্রের কবলে পরে গুরুতর আহত

Reporter Name
  • প্রকাশের সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৯০ বার দেখা হয়েছে

গফরগাঁও উপজেলার পাগলা থানার সৌদি আরব প্রবাসী ফাহাদ কিডন্যাপকারী চক্রের কবলে পরে গুরুতর আহত

স্টাফ রিপোর্টারঃ

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার পাগলা পশ্চিম পাড়া নতুন বাজার সংলগ্ন সাবেক সৌদি আরব প্রবাসী হেলাল ঢালীর তৃতীয় সর্ব কনিষ্ঠ ছেলে ফাহাদ ঢালী (২২) সৌদি আরবের রিয়াদ শহরের ছানাইয়া নামক স্থানে বড় একটি কিডন্যাপকারী সন্ত্রাসী চক্রের কবলে পরে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
সৌদি আরব প্রবাসী ফাহাদ ঢালী ১ লা এপ্রিল, ২০২৬ ইং,বুধবার, সৌদি আরব সময় ভোর ৪ টা বাংলাদেশ সময় সকাল ৭ টা বাজে নিজের মোটরসাইকেল যোগে ডিউটির ডেলিভারি কাজে যাচ্ছিলো অতঃপর রিয়াদের ছানাইয়া নামক স্থানে জিম্মিকারীরা রাস্তা আটকে তাকে পিস্তল ঠেকিয়ে গলায় চাপাতি ধরে একটি ভবনে নিয়ে যায় তারপর মোটরসাইকেল, মানিব্যাগ সরিয়ে নিয়ে ফাহাদের মোবাইল দিয়ে তার পরিবার সহ অন্তত ১০ জন আত্নীয়দের ও কাছের লোকদের ফোন করে ৫০ হাজার রিয়াল বাংলাদেশের ১৬ লাখ টাকার বেশি মুক্তিপণ দাবী করে।
এমতাবস্থায় ফাহাদ কে আরেকটি ভবনের ৩ তলায় নিয়ে যায় চক্রটি সেখানে অত্যাচার নির্যাতন তথা আরো মারধর করে দ্রুত মুক্তিপণের টাকার জন্য তখন ফাহাদ দস্তাদস্তির সময় ৩ তলা ভবন থেকে পরে যায় তারপর হামাগুড়ি দিয়ে ভবনটির সামনের রাস্তাটা পার হয়ে মানুষের সাহায্য চাইলে একপর্যায়ে একজন বাঙ্গালী তাকে বাসার দরজা খুলে এসে তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে এবং পরিবার সহ তার রুমমেটদের ফোন করে,তখন ও কিডন্যাপকারীর বড় চক্রটি তাকে আবারও ধরার জন্য খুঁজে ব্যর্থ হয়ে চলে যায় যার মধ্যে সবাই বাঙ্গালী বলে সূত্রানুসারে জানা যায়। রুমমেটরা পুলিশ নিয়ে ঘটনাস্থলে আসলে কাউকে পায়নি।এদিকে কর্তব্যরত চিকিৎসক ফাহাদের পা দুটি ভেঙে গেছে বলে নিশ্চিত করে।

তাছাড়া বিশ্বস্ত সূত্রানুসারে আরো জানা যায়, সৌদি আরবের রিয়াদ সিটির এই ছানাইয়া এলাকায় প্রতিদিন ব্যপকভাবে চলছে কিডন্যাপের মতো ঘটনা পরিবার আপনজন ও দেশের মায়া ত্যাগ করে স্বপ্ন পূরণের আশায় প্রবাসে পাড়ি জমিয়েছে রেমিট্যান্স যোদ্ধা ফাহাদ,শুধু শারিরীক ক্ষতি নয় এটা স্বপ্নের মৃত্যু নয় ও আর্থিকভাবে ও ক্ষতিগ্রস্ত,গুরুতর আহত ফাহাদ ঢালী কে দেশে নিয়ে আসার পরিকল্পনা করছে তার পরিবার। পরিবার ও আপজনদের মধ্যে চলছে কান্নার আহাজারি।
ফাহাদ জানান তাকে হত্যা করার পরিকল্পনা ছিলো কিডন্যাপার সন্ত্রাসীদের আল্লাহর রহমতে প্রাণে বেঁচে যায়।

এমন ন্যাক্কারজনক ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন প্রবাসী বাঙালীরা সহ বাংলাদেশের মানুষ। সচেতন সমাজ প্রত্যাশা করে সৌদি আরব পুলিশ আসামীদের খুঁজে বের করে দ্রুত আইনের আওতায় এনে কঠিন শাস্তি দেওয়া উচিত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি