
খাগড়াছড়িতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্র ধর্মীয় উৎসব বুদ্ধপূর্ণিমা পালিত হয়েছে
খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়িতে নানা আয়োজনে বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্র ধর্মীয় উৎসব বুদ্ধপূর্ণিমা পালিত হয়েছে। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে রবিবার সকালে সাসনা রাক্ষিতা ভিক্ষু সংঘ, বাংলাদেশ ও বুদ্ধিষ্ট কল্যাণ পরিষদ খাগড়াছড়ি আয়োজনে য়ংড বৌদ্ধ বিহারে বুদ্ধপূর্ণিমায় উপাসক-উপাসিকা ও পূণ্যার্থীরা বুদ্ধপূজা, পিণ্ডদান, পঞ্চশীল প্রার্থনা, সংঘদান, অষ্টপরিস্কারদান এবং বুদ্ধ মূর্তি দান করেন। এ সময় বাংলাদেশসহ পুরো বিশ্বের শান্তি ও মঙ্গল কামনা করা হয়। গৌতম বুদ্ধে অহিংসা বাণী প্রচারের মাধ্যমে বিশ্বে শান্তি ফিরবে এমন আশা আয়োজকদের।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা, বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশন চেয়ারম্যান অংচিংনু মারমা, ম্রাসাথোয়াই মারমাসহ শতশত পূণ্যার্থীরা উপস্থিত ছিলেন।
এসময় পূণ্যার্থীর উদ্দেশ্য ধর্মদেশনা দিয়েছেন, য়ংড বৌদ্ধ বিহারে বিহারাধ্যক্ষ ক্ষেমাসারা স্থবির।
সট- য়ংড বৌদ্ধ বিহারে বিহারাধ্যক্ষ ক্ষেমাসারা স্থবির।
বক্সপপ- পূণ্যার্থী
বুদ্ধ পূর্ণিমার তাৎপর্য হলো- এই দিনে বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধ জন্মগ্রহণ, বুদ্ধত্ব লাভও মহাপরিনির্বাণ লাভ করেন। বুদ্ধের অহিংস বাণী যদি সারা বিশ্বে ছড়িয়ে পড়ে; তাহলে যুদ্ধ, হানাহানি, সংঘাত, অশান্তি, অরাজকতা অনেকটা কমে যাবে।