1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

কুষ্টিয়ায় ‘পারফরমেন্স বেজড গ্র্যান্টস’ স্কিমের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

Reporter Name
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ৩১৪ বার দেখা হয়েছে

কুষ্টিয়ায় ‘পারফরমেন্স বেজড গ্র্যান্টস’ স্কিমের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

শেখ শাহিন কুষ্টিয়া প্রতিনিধি
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এসইডিপি) আওতায় ‘পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস’ স্কিমের পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ কুষ্টিয়া সদর উপজেলায় অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, কুষ্টিয়া সদর এবং জেলা শিক্ষা অফিস, কুষ্টিয়ার যৌথ আয়োজনে এই বর্ণাঢ্য অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার মান্যবর জেলা প্রশাসক, জনাব তৌফিকুর রহমান এবং সভাপতিত্ব করেন কুষ্টিয়া সদরের উপজেলা নির্বাহী অফিসার, জনাব মোঃ রোকনুজ্জামান।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আফছার উদ্দিন ফাজিল মাদরাসার প্রিন্সিপ্যাল জনাব মোঃ রেজাউল করিম এবং পবিত্র গীতা পাঠ করেন কুষ্টিয়া সদর উপজেলার পরিসংখ্যান অফিসার শ্রী সুখেন কুমার পাল।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, জনাব শামীম আহমেদ খান স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন এবং এই স্কিমের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন। এরপর শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করা হয়। শিক্ষার্থীদের পক্ষে কোওয়াতুল ইসলাম মাদরাসার মোঃ তাহরিম হোসেন ও বেগম হামিদা সিদ্দিক স্কুল অ্যান্ড কলেজের মোছাঃ শিয়া খাতুন, অভিভাবকদের পক্ষে মোঃ মোশাররফ হোসেন এবং শিক্ষকদের পক্ষে কুষ্টিয়া হাইস্কুলের শিক্ষক জনাব মোঃ আশরাফুল ইসলাম তাদের মূল্যবান বক্তব্য তুলে ধরেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়ার জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) জনাব আবু তৈয়ব মোঃ নুছরুল্লাহ পানী এবং কুষ্টিয়া সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোল্লা মোঃ রুহুল আমিন। তাঁরা তাঁদের বক্তব্যে শিক্ষার গুণগত মানোন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেন এবং পারফরমেন্স বেজড গ্র্যান্টস স্কিমের মতো উদ্যোগগুলো শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আরও ভালো করতে উৎসাহিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

প্রধান অতিথি জেলা প্রশাসক জনাব তৌফিকুর রহমান তাঁর বক্তব্যে বলেন, শিক্ষার উন্নয়নের মাধ্যমেই একটি জাতির সামগ্রিক উন্নয়ন সম্ভব। তিনি বিজয়ী শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অভিনন্দন জানান এবং এই ধারা অব্যাহত রাখার জন্য শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি আহ্বান জানান।

বক্তব্য পর্ব শেষে বিজয়ী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানের সভাপতি, উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ রোকনুজ্জামান তাঁর সমাপনী বক্তব্যে অনুষ্ঠানটি সফলভাবে আয়োজন করার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং শিক্ষার মানোন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সবশেষে কোওয়াতুল ইসলাম কামিল মাদরাসার প্রিন্সিপ্যাল জনাব মোঃ আরিফুর রহমানের পরিচালনায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির মঙ্গল কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি