1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ১২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

কালীগঞ্জে বিএনপি নেতা স্বপনের মৃত্যুতে ফজলুল হক মিলনের শোক জানিয়েছেন

Reporter Name
  • প্রকাশের সময় : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ৫১ বার দেখা হয়েছে

কালীগঞ্জে বিএনপি নেতা স্বপনের মৃত্যুতে ফজলুল হক মিলনের শোক জানিয়েছেন

খসরু মৃধা

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের উত্তর সোম গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী মরহুম ওয়াজ উদ্দিন এর কনিষ্ঠ পুত্র কালীগঞ্জ শ্রমিক কলেজের সাবেক ছাত্রনেতা বিএনপি নেতা মো. মোবারক হোসেন (স্বপন) রবিবার (১১ জানুয়ারী) দুপুরে হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোমবার (১২ জানুয়ারী) দুপুর ২ ঘটিকায় স্থাণীয় সোমবাজার ঈদগাহ মাঠে মরহুমের জানাযা শেষে উত্তর সোম সামাজিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।
তিনি মৃত্যুকালে মা, স্ত্রী, ১ ছেলে, ২ মেয়ে, ভাই বোন সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম মো. মোবারক হোসেন (স্বপন) কালীগঞ্জ শ্রমিক কলেজের সাবেক ছাত্রনেতা ও সোমবাজারস্থ শহীদ জিয়া স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের দায়িত্ব পালন শেষে ইউনিয়ন বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তিনি সোমবাজার কেন্দ্রীয় ঈদগাঁহ্ জামে মসজিদের আমৃত্যু সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মরহুম মো. মোবারক হোসেন (স্বপন) এর মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক সাবেক সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন, গাজীপুর জেলা বিএনপির সদস্য মো. খায়রুল আহসান মিন্টু, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির মাষ্টার, সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, সাবেক সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ মৃধা, মনিরুজ্জামান খান লাভলু, তুমলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সিরাজ উদ্দিন, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন আকন্দ, কালীগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব ইব্রাহিম প্রধান, সদস্য সালাহ উদ্দিন আহমেদ, কালীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মো. মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক মো. আল-আমিন দেওয়ান,কালীগঞ্জ টেলিভিশন সাংবাদিক ক্লাবের সভাপতি মোঃ মজিবুর রহমান, আবেদী,কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম (রফিক),যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মুক্তাদির হোসেন, ক্রীড়া বিষয়ক সম্পাদক শাহনেওয়াজ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি