1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

কালীগঞ্জে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

Reporter Name
  • প্রকাশের সময় : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ৫৬ বার দেখা হয়েছে

কালীগঞ্জে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

খসরু মৃধাঃ

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় পৃথক মাদক বিরোধী অভিযানে মোট ৩ জনকে ইয়াবাসহ আটক করেছে কালীগঞ্জ থানা পুলিশ। সোমবার (০৪ নভেম্বর ২০২৫) উপজেলার নাগরী ইউনিয়নের দুইটি স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় মোট ৩১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রথম অভিযানে, সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে নাগরী ইউনিয়নের সেনপাড়া এলাকায় জনৈক মন্তাজের নির্মাণাধীন বাড়ীর সামনে থেকে মোঃ রতন মোল্লা (৪৫) কে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় কালীগঞ্জ থানায় মামলা নং-০৫, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। বাদী হিসেবে মামলা করেন এসআই (নিঃ) মুহাম্মদ জামাল উদ্দিন এবং তদন্তের দায়িত্বে রয়েছেন এসআই (নিঃ) সেলিম শেখ।
পরে একই দিন বিকাল ৪টা ৩০ মিনিটে উলুখোলা ব্রিজের পশ্চিম পাশে সেনপাড়া অটোষ্ট্যান্ড এলাকায় পরিচালিত আরেক অভিযানে মোঃ রায়হান ইসলাম শান্ত (২০) ও মোঃ ইফরান মিয়া (২১) কে ১১ পিস ইয়াবাসহ আটক করা হয়। এ ঘটনায় মামলা নং-০৪, ধারা ৩৬(১) সারণির ১০(ক) অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। বাদী হিসেবে মামলা করেন এসআই (নিঃ) মুহাম্মদ জামাল উদ্দিন, তদন্তের দায়িত্বে রয়েছেন এসআই (নিঃ) সেলিম শেখ।
অভিযান সম্পর্কে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলাউদ্দিন জানান—
“মাদক নির্মূলে পুলিশ সবসময় জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। এলাকায় মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।” মাদক মামলায় অভিযুক্ত আসামিদের গাজীপুর কোর্টে পেরন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি