1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

কাপাসিয়ায় যুবদল নেতার নির্দেশে পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হামলা

Reporter Name
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ৯০ বার দেখা হয়েছে

কাপাসিয়ায় যুবদল নেতার নির্দেশে পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হামলা

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের কাপাসিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। সোমবার (১৩ অক্টোবর ২০২৫) দুপুরে উপজেলার বারিষাব ইউনিয়নের গিয়াসপুর বাজার সংলগ্ন একটি অবৈধ পেট্রোল পাম্পে এ ঘটনা ঘটে।

জানা যায়, ওইদিন কাপাসিয়া ও কালীগঞ্জ উপজেলার বিভিন্ন পেট্রোল পাম্পে অভিযান পরিচালনা করেন গাজীপুর জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট সিমন সরকার। অভিযানে উপস্থিত ছিলেন খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো ও বিস্ফোরক অধিদপ্তরের কর্মকর্তারা।

অভিযানে অংশ নেন—

মোহাম্মদ ইশরাক উদ্দিন, সহকারী বিস্ফোরক পরিদর্শক;

জাহাঙ্গীর আলম, প্রতিনিধি, যমুনা অয়েল কোম্পানি লিমিটেড;

মো. সালাউদ্দিন, প্রতিনিধি, পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড;

মো. আনোয়ার হোসেন, প্রতিনিধি, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড;

এবং মোহাম্মদ বদরুল ইসলাম, ব্যবস্থাপক (মার্কেটিং বিভাগ), বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন।

অভিযান চলাকালে সংশ্লিষ্ট পেট্রোল পাম্পের কাগজপত্র পরীক্ষা করে দেখা যায়, তারা কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। পরবর্তীতে তেলের মান পরীক্ষায় নিম্নমানের তেল পাওয়া গেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট নমুনা সংগ্রহ করে পরবর্তী পরীক্ষার জন্য নিয়ে যান এবং মোছলেকা গ্রহণসহ প্রয়োজনীয় নির্দেশনা দেন।

এ সময় ওই পাম্পের মালিকের ভাই, স্থানীয় যুবদল নেতা মোহাম্মদ ফারুক, তেলের নমুনা নিতে বাধা দেন ও জনতাকে উসকে দেন। তার প্ররোচনায় উপস্থিত কিছু লোক উত্তেজিত হয়ে ওঠে এবং “ভুয়া ভুয়া” বলে স্লোগান দিতে থাকে। একপর্যায়ে তারা নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়িবহরে হামলা চালায়। এতে একটি গাড়ির কাচ ভেঙে যায় এবং অন্য একটি গাড়িতে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করা হয়।

পরিস্থিতি বেগতিক দেখে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে এই অবস্থান করেন। খবর পেয়ে কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রব দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও অফিসার ইনচার্জ দুজনই সমন্বিত ভাবে বিক্ষুব্ধ জনতার সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

পরে গাজীপুর জেলার কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ আসাদুজ্জামান ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করেন। তিনি ঘটনাস্থল থেকে বেশ কিছু নথি, মালামাল ও নগদ টাকা জব্দ করেন এবং যুবদল নেতা মোহাম্মদ ফারুককে গ্রেফতার করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি