
একটা সময়ের পরে যাকে ছেড়ে একদিনও কাটবে না ভেবেছিলাম, সে চলে গেলেও সেই ভাবে ভেঙ্গে পড়ি না। আমরা যে বয়সে এসে পৌঁছেছি পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর রোগ ‘অন্যের কাছে ভালো হবার ইচ্ছে’..টাও চলে যায়। এখন আর বৃষ্টি এলে ছুটে গিয়ে ভিজতে ইচ্ছে করেনা, উল্টে জানালা বন্ধ করে দিই। একটা বয়সের পরে ভালোবাসার সেই আকুল আকুতি রাও ঘুমিয়ে পড়ে। কেউ অপমান করে চলে গেলেও সাময়িক রাগ হয়, কিন্তু একটু পরে সেটা থিতিয়ে যায়। একটা বয়সের পরে কষ্টগুলো আর তরল থাকে না, জমাট বেঁধে যায়। অবহেলা গুলো শক্তি হয়ে দাঁড়ায়। এই বয়সে এসে কেউ ভালবাসলে তবেই ভালবাসতে ইচ্ছে করে। জড়িয়ে ধরলে তবেই আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরতে ইচ্ছে করে। এই বয়সে এসে আবেগগুলো স্তিমিত হয়ে যায়। হাত না বাড়ালে, হাত বাড়াতে ইচ্ছে করে না। ‘একতরফা’ শব্দটাতে বড্ড এলার্জি এসে গেছে। এই বয়সে এসে নিজেকে একটু গুরুত্ব দিতে ইচ্ছে করে। শুধু অন্যের ইচ্ছেতে চলতে এখন আর ভালো লাগেনা। একটা বয়সের পরে, ভালোবাসা আর অপরিণত আবেগে ভাসে না তার সূত্র মেনে। ভালোবাসা তখন ভীষণ পরিণত l লেখক সাংবাদিক আবু সাঈদ মৃধা ঃ