
তোমার সাথে আমার ভালোবাসা নিয়ে কোন মাথা ব্যাথা নেই। চাইলে তুমি ভালবাসতে পারো , নাও বাসতে পারো। কেননা মনের উপর কোন জোর চলে না। মুখে বললেই তো ভালোবাসা হয় না। ভালোবাসা আসতে হয় হৃদয় থেকে। ভিখিরির মত হাত পেতে ,দয়াতে ভালোবাসা হয় না। ভালোবাসা হচ্ছে দেখার বিষয়। প্রমাণ দিতে হয়। যা চোখ দেখবে, মন বুঝবে হৃদয় অনুভব করবে।কঠিন সময়ে যে হাত ধরে শক্ত করে পাশে দাঁড়িয়ে থাকবে ।অন্ধকারে জোনাকির মত পথ দেখাবে ,মন খারাপের সময় যার কাঁধে মাথা রেখে নিঃশ্বাস ফেলা যাবে। ভালোবাসা চেয়ে নিতে হয় না, ভালোবাসা ছিনিয়ে নিতে হয় না ,
ভালোবাসা হৃদয়ের কড়িডোরে আবদ্ধ থাকে। তোমার প্রতি আমার অভিযোগ ,অনুযোগ ,অনুরাগ ছেড়ে দিয়েছি। ভালোবাসা নিয়ে তোমার প্রতি আমার কোন প্রশ্ন নেই। চাইলে ভাল নাও বাসতে পার। কেননা মন তোমার। কিন্তু হৃদয় আমার ভালোবাসার অবহেলা মেনে নিতে পারে না ।সে রক্তাক্ত হয়, বিধ্বস্ত হয় লেখক সাংবাদিক সাঈদ মৃধা