
তুমি আমার কাছে থেকে চলে যাওয়ার পর
কেউ আর জানতে চায় না,
আমি ঠিক আছি কিনা।
সবাই ভাবে,সময় নাকি সব ঠিক করে দেয়-
কিন্তু কেউ জানে না,
তুমি ছিলে বলেই আমি বেঁচে ছিলাম।
তোমাকে ছাড়া কিছুই ভালো লাগে না।
চেনা রাস্তা এখন অচেনা হয়ে গেছে,
চায়ের স্বাদ আর তৃপ্তি দেয় না,
রাতগুলো নিঃস্ব হয়ে পড়ে থাকে।
তুমি ফিরলে হয়তো আমি কিছু বলতাম না,
তবুও চোখ দুটো সব বলে দিত।
আর যদি না ফিরো কোনোদিন-
জেনে রেখো,এই ভালোবাসাটা
আজীবন তেমনি রয়ে যাবে, অপেক্ষার মতো।
❐ তোমাকে ছাড়া কিছুই ভালো লাগে না
লেখক: সাংবাদিক সাঈদ মৃধা