
এসবিএফ নার্সিং ইনস্টিটিউটে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।
শামীমা আক্তার শিমু, লালমনিরহাট:
এসবিএফ নার্সিং ইনস্টিটিউটের উদ্যোগে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। লালমনিরহাট ডায়াবেটিস হাসপাতালের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
সভায় শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা, নিয়মিত পাঠদান ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। এ সময় অভিভাবকরা তাঁদের মতামত ও পরামর্শ তুলে ধরেন এবং শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে ইনস্টিটিউট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে এসবিএফ নার্সিং ইনস্টিটিউটের শিক্ষকবৃন্দ ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, দক্ষ ও মানবিক নার্স তৈরিতে অভিভাবক ও শিক্ষা প্রতিষ্ঠানের যৌথ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সভা শেষে অভিভাবকরা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও নিয়মিত মতবিনিময় সভা আয়োজনের দাবি জানান।