1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

উত্তর অঞ্চলকে মরুকরণ থেকে বাঁচাতে তিস্তা মহা পরিকল্পনার কোনই বিকল্প নেই: তারেক রহমান

Reporter Name
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩০১ বার দেখা হয়েছে

উত্তর অঞ্চলকে মরুকরণ থেকে বাঁচাতে তিস্তা মহা পরিকল্পনার কোনই বিকল্প নেই: তারেক রহমান

শামীমা আক্তার শিমু, লালমনিরহাট।।
বাংলাদেশ জাতীয়তাবাদিদল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন,প্রতিবেশী দেশ ভারত যদি পানি না দেয় বা দিতে যদি দেরি করে,দেশ এবং জনগণের স্বার্থে, কৃষককে বাঁচাতে, নদী বাঁচাতে,মাতৃত্ব বাঁচাতে,অস্তিত্ব রক্ষায় আমাদের বাঁচার পথ আমাদেরই খুঁজে নিতে হবে। একই সাথে প্রতিবেশী দেশের সঙ্গে আমাদের কূটনৈতিক কাজ করতে হবে এবং আলোচনা চালিয়ে যেতে হবে। আর সময় ক্ষেপন না করে, আমরা মনে করি বাংলাদেশকে ১৯৯২ সালের ওয়াটার কনভেনশন এবং ১৯৯৭ সালের জাতিসংঘ পানি প্রবাহ কনভেনশনের স্বাক্ষর করা জরুরী হয়ে পড়েছে। উত্তর অঞ্চলকে মরুকরণ হতে বাঁচাতে তিস্তা মহা পরিকল্পনার কোনই বিকল্প নেই।

তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আদায় ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটসহ উত্তরাঞ্চলের পাঁচ জেলার ১১ টি পয়েন্টে চলছে তিস্তা নদী রক্ষা আন্দোলনের ব্যানারে নানা কর্মসূচি। তারই অংশ হিসেবে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) বিকাল ৫ টায় তিস্তা নদীর তীরে অনুষ্ঠিত জনতার সমাবেশে লন্ডন থেকে সরাসরি ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্যে এসব কথা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এ সময় তিনি আরো বলেন,পানি বন্টন নিয়ে আমাদের প্রতিবেশী দেশ,বাংলাদেশের মানুষের সাথে অপ্রতিবেশি মূলক আচরণ করেই চলেছে। আপনাদের সকলের জানা আছে আজকে প্রায় ৫০ বছর হলো ফারাক্কার অভিশাপ থেকে বাংলাদেশের মানুষ মুক্তি পায় নাই। দুই দিন ধরে তিস্তা নদীর ১১ টি পয়েন্টে আপনারা এই আন্দোলন করেছেন। আপনাদের এই আন্দোলন অবশ্যই বিফলে যাবে না,ইনশাআল্লাহ। আপনাদের এই আন্দোলনে তিস্তার মহাপরিকল্পনা ত্বরান্বিত হবে। ইনশাআল্লাহ, জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সকলকে সাথে নিয়ে তিস্তার সকল সমস্যা সমাধান করা হবে। তবে আপনাদের একটি দায়িত্ব পালন করতে হবে,আপনাদের একটি কাজ করতে হবে, সেজন্য আগামী জাতীয় নির্বাচনে আপনাদের প্রিয় দল বিএনপি’র পাশে থাকতে হবে। বিএনপি’র দরকার আপনাদের সমর্থন। আপনাদের সমর্থন থাকলে,দেশবাসীর সমর্থন থাকলে ইনশাল্লাহ তিস্তা সহ এ ধরনের যে কাজগুলো আছে তা সমাধান করার সুযোগ পাবো,ইনশাল্লাহ।
ভবিষ্যতে তিস্তা পারে নয় দেখা হবে আপনাদের গ্রামে, আপনাদের ঘরে।

এর আগে,সকালে হাজার হাজার মানুষের অংশগ্রহণে একটি পদযাত্রা লালমনিরহাটের তিস্তা সড়ক সেতুর উত্তর প্রান্ত থেকে আরম্ভ হয়ে রংপুরের কাউনিয়া বাস স্ট্যান্ড প্রদক্ষিণ শেষে আবার ফিরে আসে। পড়ে তিস্তা নদীর হাঁটু পানিতে নেমে প্ল্যাকার্ড প্রদর্শন করেন পদযাত্রায় অংশগ্রহণকারীরা।

গতকাল সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল থেকে টানা ৪৮ ঘণ্টার লাগাতার কর্মসূচি সফল করতে বিভিন্ন স্থান থেকে নদী পাড়ে আসে মানুষজন। আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কালে এ জনতার সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সেখানে দুপুর থেকে আলোচনা সভা, নাটক, লোকজ গান পরিবেশন শেষে রাত্রিযাপন করেন আন্দোলনকারীরা।

তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক, বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু বলেন, এ আন্দোলন তিস্তা নদীর তিরবর্তী মানুষদের প্রানের দাবী আদায়ের আনদোলন। ৪৮ ঘণ্টার কর্মসূচি বাস্তবায়নে শীতকে উপেক্ষা করে তিস্তার চরে হাজার হাজার মানুষ রাত্রিযাপন করেছে। সকলের দাবি দ্রুত তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা দিতে হবে এবং তিস্তা মেগা প্রকল্প দ্রুত বাস্তবায়ন করতে হবে।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ভারতের গজলডোবায় ব্যারেজ নির্মাণ করে একতরফা পানি নিয়ন্ত্রণ করা হচ্ছে। আর সে কারণে বাংলাদেশ অংশে তিস্তা নদী তার স্রোতধারা হারিয়ে এখন মৃতপ্রায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি