
উত্তরা রেলগেটে ট্রেন থেকে পড়ে নিহত ১
মোঃ জহিরুল ইসলাম হামিদ:
ঢাকার উত্তরা সেক্টর-৮ রেলগেট এলাকায় ট্রেন থেকে পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (আজ) বিকালে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চলন্ত ট্রেন থেকে পড়ে ঘটনাস্থলেই গুরুতর আহত হন ওই ব্যক্তি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।
ঘটনার পর রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ জানায়, কী কারণে তিনি ট্রেন থেকে পড়ে যান তা তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে।